২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা আনতে গিয়ে মাটি চাপায় এক যুবকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লাকমা এলাকায় চোরাই পথে অবৈধভাবে ভারতের ভিতরে থেকে কয়লা আনতে গিয়ে মাটি চাপা পড়ে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. সুনাম মিয়া(২০) নিহত যুবকটি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড় গ্রামের তাহের আলীর ছেলে ।শুক্রবার সকাল ৯ টায় উপজেলার বালিয়াঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৭ এর লাকমা সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায় প্রভাবশালী চোরাই কয়লার ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সদস্য সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী লালঘাট গ্রামের ইয়াবা কালাম মিয়া, লাকমা গ্রামের রতন মহলদার, কামরুল মিয়া, মোক্তার মহলদার, লেংড়া জামাল,আইনাল মিয়া,নেকবর আলী ও ধুদের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন চোরাকারবারীরা কয়লা শ্রমিককে বিজিবির চোখ ফাঁকি সীমান্তের জিরো পয়েন্টে থাকা চোরাই কয়লার গুহা দিয়ে ভারতের ভিতরে পাঠায় কয়লা আনতে ।এরই ধারাবাহিকতায় প্রতিদিনের মতো শুক্রবার ভোরে লাকমা সীমান্ত থাকা ১০/১৫ চোরাই কয়লার গুহার ভিতর দিয়ে ভারতে পাঠায় কয়লার বস্তা আনতে। এ সময় গুহার ভিতর থেকে কয়লা বস্তায় করে বেরিয়ে আসার সময় হঠাৎ গুহার উপরের অংশের মাটির ধসে পড়ে শ্রমিক সুমনের উপর মাটি পড়ে মাটির নিচে চাপা পড়ে। পরে গুহার ভিতর তার সাথে থাকা অন্য শ্রমিকরা এসে মাটি খোঁড়ে শ্রমিক সুমনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে সকাল ১০ টায় তার লাশ গুহার ভিতর থেকে লাকমা গ্রামে বাড়িতে নিয়ে আসে।এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে শ্রমিক সুমনের লাশ একনজর দেখার উৎসুক জনতা ভীড় করছে সুমনের বাড়িতে।এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলাসদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে জানতে লাকমা সীমান্তের দায়িত্বরত বালিয়াঘাট বিজিবি সীমান্ত ফাঁড়ির সরকারি মুঠোফোন ০১৭৬৯৬১৩১২৭ নাম্বারে একাধিকবার কল করলে ও রিসিভ না করায় বিজিবির বক্তব্য জানা সম্ভব হয়নি। ##

 

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩.১০.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page