১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বাসা ভাড়ার নামে ফ্ল্যাটে ঢুকে চুরি; গ্রেফতার-১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এম জীবন, ঢাকা

রাজধানীর মিরপুরে বাসা ভাড়া নেওয়ার নামে ফ্ল্যাটে ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগে লিটন (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার মিরপুর ১০ এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ থেকে লুট করা স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়।বুধবার (১১ অক্টোবর) দুপুরে দেশ প্রান্তর-কে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম (বার)।ওসি জানান, গত ৭ অক্টোবর মিরপুর মডেল থানার কলওয়ালাপাড়ায় একই কায়দায় বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান। সেখানে থাকেন শিরিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা ও তার ছেলে। তার ছেলে সে সময় বাইরে ছিলেন। এটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই ওড়না দিয়ে বৃদ্ধার হাত পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান। তাকে যেন শনাক্ত করা না যায় এই কারণে তিনি যে কাপড় ও ক্যাপ পরে ঢুকেছিলেন পরে সেগুলো পরিবর্তন করে ফেলেন!পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের পর মিরপুর ১০ থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।ওসি বলেন, লিটন একজন ধূর্ত প্রতারক। তিনি একসময় সৌদি আরব ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসেন। এরপর অভিনব প্রতারণা শুরু করেন। তিনি বাসা ভাড়ার নাম করে বিভিন্ন ফ্ল্যাটে যান। সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকেন না, সেসব ফ্ল্যাটকেই টার্গেট করেন। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি প্রথমে বাসাটি কোনো পুরুষ সদস্যকে ঘুরে দেখাতে বলেন। এসময় ঘরে কোনো পুরুষ সদস্য নেই বললে সাথে সাথেই মহিলাকে মারধর করেন এবং বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যান।লিটন পুলিশের কাছে দাবি করেছেন, শরীরে শয়তান ভর করলে তিনি চুরি করেন!গ্রেফতাকৃত লিটনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page