২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৮৩০৫ পিস ইয়াবাসহ  বিভিন্ন মামলায় গ্রেফতার ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ভিন্ন ভিন্ন এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে  ৮৩০৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে আসামীকে আইনে সোপর্দ করেছে।০৯ অক্টোবর’২৩ ইং মঙ্গলবার সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় এএসআই মোঃ ইসমাইল ফোর্সসহ রাত্রিকালীন মাদক উদ্ধার, বিশেষ অভিযান ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ৭নং মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মধ্যম মাদার্শা মিয়ার বড় বাড়ী সাকিনে রবি টাওয়ার সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ আব্দুল আজিজ(৩৫), পিতা-আলী হোসেন, মাতা-সাজেদা বেগম , স্থায়ী: গ্রাম-মধ্যম মাদার্শা মিয়ার বর পাড়া, ৪নং ওয়ার্ড, ০৭নং মাদার্শা ইউনিয়ন, উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা –চট্টগ্রাম এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৯ অক্টোবর ২০২৩, রাত ১৯.১০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৭, তারিখ- ০৯/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন কিলো-১৫ ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১৫নং ছদাহা ইউপিস্থ দক্ষিণ ছদাহা হাঙ্গর রাজঘাটা সাকিনে এসআই পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী নুর হোসেন(৬০), পিতা-মৃত নজির আহম্মদ, মাতা-মৃত ময়না খাতুন ,স্থায়ী: গ্রাম- কুতুপালং (ক্যাম্প-৭, ব্লক বি-৪) , থানা- উঁখিয়া, জেলা –কক্সবাজার এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-২২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১০ অক্টোবর ২০২৩, রাত ০১.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৮, তারিখ- ১০/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয়। এসআই মোঃ সালামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন সিয়েরা১৫ ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১০ নং কেঁওচিয়া ইউপিস্থ জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপরহইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ পাভেল হোসেন(২৯), পিতা-আকাশ হোসেন, মাতা-বেবি বেগম স্থায়ী: গ্রাম- খিদিঁরপুর নারাভিটা, ০৪নং ওয়ার্ড, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা –নারায়ণগঞ্জ এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১০ অক্টোবর ২০২৩, রাত ০৩.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৯, তারিখ- ১০/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(গ) রুজু করা হয়।এসআই এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিজ্ঞ আদালতের আদেশে রুজুকৃত অপহরণ মামলা সাতকানিয়া থানার মামলা নং- ৩২(০৯)২৩ এর এসএম নুরুল আমিন (রুবেল) (২১), পিতা-মোহাম্মদ হোসেন প্রকাশ পেটান, স্থায়ী: সাং- দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা, বাড়ী ৩৫২, মোহাম্মদ হোছাইনের বাড়ী, ০২নং ওয়ার্ড, দুরদুরী, থানা- সাতকানিয়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করেন। ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্র কর্মরত এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন ডিউটি করাকালীন সময়ে আসামী মোঃ মিজান (২৪), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, গ্রাম-ছদাহা, আশ্রয়ন প্রকল্প, ৯নং ওয়ার্ড, ১৫নং ছদাহা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ফৌঃ কাঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতার করেন।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান, সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় সুনিদ্দৃষ্ঠ সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জিআর-সিআর মামলার বিভিন্ন অপরাধে সাজা ও পরোয়ানাভূক্ত ০৫ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আইনে সোপর্দ করেছে। যেখানে সাজাভূক্ত পলাতক আসামী ও পরোয়ানাভূক্ত আসামীও ছিল। সাতকানিয়া থানার আইন শৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে সাতকানিয়া থানা পুলিশ অপরাধ দমনে দিনরাত সজাগ থেকে তৎপর থাকবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা বলেও জানান ওসি ইয়াসির আরাফাত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page