২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সীতাকুন্ড হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওসমান কে  গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্র্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। নিহত ভিকটিম ইব্রাহিম (৫৫) স্থানীয় মকবুল রহমান জুট মিলে চাকুরি করতেন। ঘটনার দিন নিহত ভিকটিম ইব্রাহিম জুট মিলের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। ভিকটিম বাসায় ফেরার পথে ধৃত আসামি ওসমানসহ অন্যান্য আসামিরা আগে থেকেই ঘটনাস্থলে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ভিকটিম উক্ত এলাকায় চাকুরী করার সুবাদে আসামিরা আগে থেকেই ভিকটিমের পরিচিত ছিল। ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ভিকটিম ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় আসামি ওসমান এবং অন্যান্য আসামিরা ভিকটিমকে ছুরিকাঘাতে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৫(০৭)১৭; জিআর নং-৩১০/১৭; ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ওসমানের বিরুদ্ধে পুলিশ বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিচার কার্যক্রম চলাকালে আসামি ওসমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি ওসমান চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৮ অক্টোবর ২০২৩ইং তারিখ আনুমানিক ১০০৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ওসমান (৩৮), পিতা- আমিনুল হক @ বয়ড়া, সাং- রঙ্গিপাড়া, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত ডাকাতি সংঘটনের সময় তাদের চিনে ফেলায় ডাকাত দলের সদস্যরা ভিকটিম ইব্রাহিম’কে ছুরিকাঘাতে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মামলা রুজু হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জেলায় আত্মগোপন করে অবস্থান করে আসছিল।গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page