১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আর্দশ মানুষের সাথে শত্রুতা ভুলে সুসম্পর্ক ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা দিয়েছেন – চুনতী মাহফিলে বক্তারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া >>>গতকাল ৭ অক্টোবর শনিবার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১১তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আবু নছর আতীক আহমদ এর সভাপতিত্বে “কলিমা তাইয়্যবাহ-এর তাৎপর্য ও আমাদের করণীয়” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম সিডিএ কল্পলোক আবাসিক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইমরানুল হক সাইদ, “বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব ও উৎস সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (আরবি) আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ, “মুমিনের পারস্পরিক হক সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, “বায়তুল্লাহ শরীফের ফজিলত ও তথায় অবস্থিত আয়াতে বাইয়্যিনাত সমূহের বিবরণ” বিষয়ে আলোচনা করেন ঢাকা ধানমন্ডি মডেল মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা খালেদ সাইফুল্লাহ। বক্তারা বলেন, নৈতিক বন্ধনসমূহের প্রথম হলো ঈমানের বন্ধন। আর এটাই হলো সেই কেন্দ্রবিন্দু, যাতে মিলিত হয়েছে সকল মুমিন। সুতরাং ঈমান মুমিনদেরকে এমন এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, যা গোত্রীয় ভ্রাতৃত্বের চেয়ে সুদৃঢ়। ঈমানের বৈশিষ্ট্যই হলো সংঘবদ্ধ করা ও ঐক্য সৃষ্টি করা; বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত করা নয়, ঐতিহাসিকভাবে একথা সত্য যে, প্রাক ইসলামী যুগে মানুষে মানুষে কোন ভাতৃত্বের বন্ধন ছিলনা। বিভিন্ন গোত্র, দল, খান্দানে বিভক্ত ছিল। ছিল পরস্পরের রক্ত পিপাসু ও জানমাল ইজ্জতের দুশমন। এমতবস্থায় শত্রুতা ভুলে সুসম্পর্ক ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা দিয়েছিল হযরত মুহাম্মদ (সা)। কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাইমুল ইসলাম, তানভীর তাহসীন, শাহেদ হোছাইন। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন ইকবাল হোছাইন আরিফ, হাফেজ আবদুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবদুল হামিদ, হাফেজ এমাদুদ্দিন সাদ। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, এম. মাহাবুবুল হক, কাজী আরিফুল ইসলাম। এই সময় আর উপস্থিত ছিলেন লোহাগড়া সমিতি চট্টগ্রাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মো: ইসমাইল মকছুদুল হক, ইস্কান্দর মির্জা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ইকবাল’ক্রীডা, সাংকৃতিক সম্পাদক সরোয়ার আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোলাইমান কাসেমী প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page