১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুরে ওসির হস্তক্ষেপে বন্যপাখি অবমুক্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর হস্তক্ষেপে দ্বিতীয় দফায় অবমুক্ত করা হলো বন্য পাখি।গত মঙ্গলবার (৩রা অক্টোবর) জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম সিলেট থেকে জৈন্তাপুর ফেরার পথে হরিপুর বাজারে এসে পৌছালে দেখতে পান বন্য পাখি দড়ি দিয়ে ঝুলিয়ে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছে দুই জন অসাধু ব্যবসায়ী। তাৎক্ষণিক তিনি সাথে থাকা পুলিশের ফোর্স নিয়ে তাদের ধাওয়া করলে একজন পাখি ফেলে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে চারটি বাদামী রংয়ের বকপাখি উদ্ধার করে।এরপর স্হানীয়দের উপস্থিতিতে বকগুলোকে শৃঙ্খলমুক্ত করে নিজ হাতে অবমুক্ত করেন ওসি তাজুল ইসলাম। এর আগে গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথম দফায় একই বাজারে আটটি বাদামী রংয়ের বকপাখি অবমুক্ত করেছিলেন তিনি।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বিভিন্ন বিলে মৎস আহরণের স্হানে ও বনে জঙ্গল থেকে ফাঁদ পেতে বকপাখি সহ বিভিন্ন প্রজাতির বন্য পাখি শিকার করে। এর মধ্যে কিছু বিলুপ্তপ্রায় প্রজাতিও রয়েছে।তিনি আরো জানান বন্যপাখি শিকার, বিক্রয় ও রান্না করে বিক্রি আইননত দন্ডনীয় অপরাধ। হরিপুর এলাকায় এই চক্রটি দীর্ঘদিন যাবৎ মহাসড়কের পাশে গাড়ী সিগন্যাল দিকে পাখি বিক্রির অভিযোগ রয়েছে। তাদের মূল ক্রেতা শহর থেকে বেড়াতে আসা দরশর্নার্থীরা।তিনি ভবিষ্যতে এ ধরণের বন্যপাখি বিক্রয়রোধে কঠোর হুশিয়ারী প্রদান করেন এবং জৈন্তাপুর উপজেলার যে কোন স্হানে কিংবা বাজার হাটে গোপনে কিংবা উন্মুক্ত ভাবে পাখি বিক্রির সংবাদ পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করার আহবান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page