১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ইডেন নূর কমিউনিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে মাসিক রেশন বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে অবস্থিত ইডেন নূর কমিউনিটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে ২ অক্টোবর (সোমবার) বিকালে স্কুল প্রাঙ্গনে মাসিক রেশন বিতরন করা হয়। মাসিক রেশন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ইডেন নূর কমিউনিটি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে রেশন বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ১৪ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, ইডেন নূর ইংলিশ স্কুলের ভাইস-প্রিন্সিপাল মোঃ ইয়াসিন সেলিম, ইডেন নূর ইনস্টিটিউট অব টেকনোলজির ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ জামিল উদ্দিন, ইডেন নূর কমিউনিটি স্কুলের সহকারী শিক্ষক অনিক ঘোষ, কুলসুমা আক্তার সহ ছাত্র-ছাত্রীদের অভিবাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইডেন নূর কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ ছাত্র-ছাত্রীদের অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানেরা বাসায় ঠিকভাবে পড়ালেখা করছে কিনা সেইটা দেখার বা মনিটরিং করার দায়িত্ব আপনাদের নিতে হবে; এর বাইরে বই-খাতা পড়ালেখার যাবতীয় খরচ, স্কুলের পোশাক, মাসিক রেশন সহ অন্যান্য সকল দায়িত্ব ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষের। আমরা ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ চাই আমাদের সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সমাজে যেন তারা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য ইডেন নূর কমিউনিটি স্কুলে ৪৮ জন ছাত্র-ছাত্রী বিনা বেতনে অধ্যয়নরত আছে। এ সকল ছাত্র-ছাত্রীদের বই-খাতা, পোষাক, শিক্ষা সামগ্রী সহ যাবতীয় খরচ ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ বহন করে। স্কুল কর্তৃপক্ষ সকল ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি মাসে রেশন বিতরণ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page