৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

লোহাগড়ায় পৈত্রিক জমি থেকে সাবেক মহিলা মেম্বরকে উচ্ছেদ করতে হুমকি দিয়েছে প্রভাবশালীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ার জয়পুর ইউপির চাচই-ধানাইড় গ্রামে একজন সাবেক মহিলা মেম্বরকে হুমকি-ধমকি দিয়েছে প্রভাবশালী লোকজন। ওই মহিলা মেম্বরের পৈত্রিক জমি দখলে নিতে প্রভাবশালীরা তৎপর হয়ে উঠেছে। হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে গত শুক্রবার বিকালে সিডি বাজার সংলগ্ন ওই জমিতে ওই সাবেক মহিলা মেম্বর সংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। চাচই-ধানাইড় গ্রামের (বর্তমানে লোহাগড়া) ফকির মোকাদ্দেছ হোসেনের ছেলে ফকির ওয়াহিদুজ্জামানসহ তার লোকজনে জয়পুর ইউনিয়নের সংরক্ষিত-৩নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বর ও একই গ্রামের মৃত আলী কারিকর এর মেয়ে নাজমা খানম কে হুমকি-ধমকি দিয়েছেন।নাজমা খানম অভিযোগে জানান, ৭২নং চাচই-ধানাইড় মৌজার আরএস ১০৩ খতিয়ানের ৮০৬ নং দাগের ১১ শতক জমির মধ্যে সাড়ে ৫শতক জমি আমরা পাবো। পিতার মৃত্যুর পর মা সহ আমরা ৭ জনে ওই জমির উত্তরাধীকার। ইতোপূর্বে আমরা ওই জমির কিছু অংশে বাঁশ-কাঠ-টিন দিয়ে দোকানঘর নির্মাণ করেছি। ৫শতক জমি আমাদের দখলে রয়েছে। অবশিষ্ট জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে ফকির ওয়াহিদুজ্জামানসহ তার লোকজনে বাধা প্রদান করেছে। তারা আমাকে হত্যা সহ দোকানঘর ভাংচুর বা অগ্নি সংযোগের হুমকি দিয়েছে। আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায়। পরে ওয়াহিদুজ্জামান আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছে।অভিযোগে আরো জানা গেছে, ওই জমির উপর থাকা ১৪৪ ধারা মামলার তদন্ত প্রতিবেদন পক্ষে দিতে জয়পুর ইউনিয়নের তহশীলদার আব্দুস ছালাম ১০ হাজার টাকা ঘুষ দাবি করলে সাবেক ওই মহিলা মেম্বর রাজি হননি। তাই বড় অংকের ঘুষের বিনিময়ে ভুমিদস্যু ফকির ওয়াহিদুজ্জামানের পক্ষে তহশীলদার তদন্ত প্রতিবেদন দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে ৫শতক জমির উপর সাবেক ওই মহিলা মেম্বরের টিনের ছাবড়া ও টিনের বেড়া দেয়া দোকানঘর নির্মাণের কথা স্বীকার করলেও প্রতিবেদনে তহশীলদার লিখেছেন নাজমা খানম দখলে নেই। অথচ সরেজমিনে গেলে দেখা যায় দোকানঘর সাবেক ওই মহিলা মেম্বরের দখলে রয়েছে।স্থানীয় বাসিন্দা, মোঃ রবিউল ইসলাম সুরুজ মোল্যা, টিটোন তালুকদার, সেলিম রেজা লিটু জানান, ৫শতক জমির উপর নাজমা খানমের দোকানঘর রয়েছে। ওই জমি তার পৈত্রিক ও দখলে। অথচ প্রভাবশলীরা জবর-দখল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে।নাজমা খানমের মা অসহায় বৃদ্ধা নুরী বেগম বলেন, আমরা গরীব মানুষ। আমার স্বামীর ন্যায্য পাওনা জমি থেকে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে প্রভাবশলীরা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীসহ নড়াইল- ২ আসনের এমপি ও প্রশাসনের সহযোহিগতা চাই। অসহায়দের পাশে দাঁড়ানোর দাবি জানাচ্ছি। প্রশাসন আমাদের ন্যায্য জমি বুঝে দিক। ওরা আমাদের খুন করে ফেলবে। এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে সাত বিস্ফোরণ
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page