২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানীতে অভিযোগ, তাৎক্ষনিক অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> জেলা প্রশাসকের গণশুনানিতে অভিযোগ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদকারীকে ২ লক্ষ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা, ২ দিনের মধ্যে সিলিন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসক, চট্টগ্রাম এই গণশুনানির আয়োজন করেন। গণশুনানীতে ভূক্তভোগী নাগরিকরা জনজিবনের বিভিন্ন সমস্যা নিয়ে ন্যায় প্রতিকারের আশায় নানান অভিযোগ তুলে ধরেন। নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড ভক্তপুরের এলাকাবাসী আজকের গণশুনানীতে জেলা প্রশাসক বরাবরে এরকমই এক অভিযোগ নিয়ে আসেন। অভিযোগে বলা হয়, ভক্তপুর আবাসিক এলাকায় জনৈক ব্যবসায়ীর আনোয়ার ট্রেডিং কর্পোরেশন এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের কারনে এলাকায় নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ প্রদান করেন। সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে পরিচালিত আনোয়ার ট্রেডিং কর্পোরেশন নামের এ ব্যবসা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।অভিযানকালে কয়েক হাজার গ্যাস সিলিন্ডার নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্নভাবে ব্যবসা পরিচালনা করায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতির শঙ্কা পরিলক্ষিত হওয়ায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ব্যবসা কার্যক্রম বন্ধ করে আনোয়ার ট্রেডিং কর্পোরেশনের সিলিন্ডারগুলো অপসারণের জন্য ২ দিন সময় দেওয়া হয়। গণশুনানীতে হাজীর হয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযানে প্রতিকার পেয়ে এলাকাবাসী জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অভিযানে সহায়তা করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page