৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে ‘হানি ট্র্যাপে’ অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত পটিয়ায় র্্যাবের অভিযানে ৩কোটি টাকার ইয়াবা সহ ৬জন বাইক আরোহী গ্রেপ্তার। কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত উখিয়া থানায় সেবা নিতে কোনো টাকা লাগে না- ওসি আতিকুর রহমান কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক আবু হায়দারকে ফুলেল সংবর্ধনা মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

রাবি’তে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হীরকজয়ন্তী মোহনীয় উৎযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে মোহনীয় আয়োজন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হীরকজয়ন্তী উৎযাপন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় সাড়ে চার শতাধিক সাবেক-বর্তমান শিক্ষার্থীর প্রাণোচ্ছল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে হীরকজয়ন্তী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, রাষ্ট্রবিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটি বিভাগ যেখান থেকে আগামীর নেতৃত্ব তৈরী হবে। অতীতে যেভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের জ্ঞান অভিজ্ঞতা ও শিক্ষা দিয়ে দেশের বিভিন্ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে আগামীতেও তারা দেশের নেতৃত্ব দিবে বলে আমরা প্রত্যাশা করি। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা রাখেন এ অধ্যাপক।এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকসহ সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।পরে বিভাগটির সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, প্রশাসনিক ভবন, টুকিটাকি চত্বর, রবীন্দ্র ভবনসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের সামনে মিলিত হোন।আকাশী কালার শাড়ী পড়ে র‍্যালির সামনের সারিতে অংশগ্রহণ করেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা। তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। প্রতিষ্ঠার ৬০ বছরে পদার্পণ করছে আমাদের বিভাগ যেটি আমাদের জন্য খুবই আনন্দের। এতো সুন্দর জমকালো আয়োজনের মধ্য দিয়ে হীরকজয়ন্তী উৎযাপন এর আগে কোনো ডিপার্টমেন্ট করেনি, আমরাই প্রথম।হীরকজয়ন্তীতে উৎযাপননে অংশ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বর্ষা রাণী মন্ডল বলেন, আমার কাছে আজকের দিনটা খুবই আনন্দের যার অনুভূতি বলে শেষ করা যাবে না। প্রোগ্রাম বাস্তবায়ন করতে অনেকদিন যাবত প্রস্তুতি নিতে হয়েছে আমাদের। খোলা আকাশের নীচে, সবাই আকাশী কালার শাড়ী পড়ে র‍্যালিতে অংশগ্রহণ করার অনুভূতি দারুণ। বিকেলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ফলে অনেকদিন যাবত প্রস্তুতি নিচ্ছি। ক্যাম্পাস লাইফে সব থেকে সেরা পাওয়া গুলোর মধ্যে হীরকজয়ন্তী উৎযাপন একটি।সার্বিক বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফারহাত তাসনীম বলেন, আমাদের আয়োজন খুব সাজানো গোছানো ছিলো। এতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। আমরা সাবেকদের জানিয়েছিলাম তাঁরাও আমাদের ডাকে সাড়া দিয়ে হীরকজয়ন্তী উৎযাপনে অংশগ্রহণ নেন। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আমাদের ছেলে-মেয়েরাই পারফর্ম করবে। আয়োজনটি সুন্দরভাবে সফল করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।এদিকে হীরকজয়ন্তী উৎযাপন উপলক্ষে বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে থাকবে ফটোসেশানের ব্যবস্থাও।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page