১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চট্টগ্রামের জোরারগঞ্জে আন্তজেলা ডাকাত সর্দ্দার হকসাব সহ দুর্ধর্ষ ৪ ডাকাত র‌্যাবের হাতে আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ আন্তঃজেলায় বিভিন্ন সময় ডাকাতীর সাথে জড়িত ডাকাত দলের সর্দার মোঃ হক সাবসহ ০৪ জন পেশাদার ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক একটি দল। পরে ডাকাতদের তথ্য মতে বিপুল পরিমান লুন্ঠিত মালামাল উদ্ধার এবং একটি পিকআপ জব্দ করেছে র‌্যাব-৭।র‌্যাব-৭, চট্টগ্রাম লিখিত অভিযোগের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় দুষ্কৃতিকারী ডাকাত দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে ডাকাতির কারনে এলকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। উক্ত অভিযোগ প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, কতিপয় ডাকাতদল একটি পিকআপ যোগে আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির মালামালসহ চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ ভোর ০৫০০ ঘটিকার র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় একটি সন্দেহজনক পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আসামী ১। মোঃ হক সাব প্রকাশ মাদক সম্রাট (২৩), পিতা- শাহআলম, সাং-খিলমুরারী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম ২। মোঃ সাইফুল ইসলাম @ রনি (২৪), পিতা- মোঃ আলমগীর হোসেন @ আলম, সাং- হিংগুলী, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, ৩। চাঁন মিয়া (২৮), পিতা-আঃ রহিম, সাং- চরপাড়া, জেলা- নারায়নগঞ্জ এবং ৪। সিজিল মিয়া @ সোহাগ (৩০), পিতা- মৃত তারা মিয়া, সাং- আকতাপাড়া, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা এবং তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি আগ্নেয়াস্ত্র, ০১টি কার্তুজ, ৩৪টি অটোরিক্সার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি এবং ০১টি পিকআপ জব্দসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ডাকাত দলটি হাইওয়ে এবং আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। এ দলের বেশিরভাগ সদস্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে মালামালসহ ঢাকার উদ্দেশ্যে গমন করে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাই/ডাকাতি করে থাকে বলে ডাকাতরা নিজ মুখে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, বর্ণিত ডাকাত দলের সদস্যরা সেডান/মাইক্রোবাস এ ধরনের যানবাহন থামিয়ে ডাকাতি করার পরিকল্পনা করে। তারা আকস্মিক আক্রমণ করে যত দ্রুত সম্ভব সবকিছু ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। জিজ্ঞাসাবাদে ডাকাত দলের নেতা জানায়, বিভিন্ন সময় সাধারণ মানুষ প্রায়ই মোটা অংকের টাকা নিয়ে চলাচল করে, বিশেষ করে যারা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে তারা ডাকাত দলের মূল টার্গেট থাকত বলে জানায় সে। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ হক সাব প্রকাশ মাদক সম্রাট এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ এবং সীতাকুন্ড থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ সর্বমোট ২০ টি মামলা এবং ০২ নং আসামী মোঃ সাইফুল ইসলাম রনি’র বিরুদ্ধে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় চুরি, হত্যার চেষ্টা ও মাদকসহ ০৪ টি মামলর তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ সূত্র।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল আলামত হিসাবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ
দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন
জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।
চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

You cannot copy content of this page