১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ঘর থেকে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের বৃদ্ধ স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বড়কুল ইউনিয়নের উত্তর বড়কুল কালাসীতার বাড়িতে স্বামী উত্তম বর্মণ (৬২) ও স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫) লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মৃত উত্তম বর্মণ ও কাজলী রানী বর্মণের মেয়ে রিনা রানী বর্মণ জানান, বাবা-মায়ের সাথে কারও শত্রুতা ছিলো না। কেনো তাদের হত্যা করা হলো এর বিচার চাই।স্থানীয় সবিতা সাহা জানান, সকালে ফুল তুলতে গিয়ে দেখেন তারা ঘুম থেকে উঠেনি। ডাকার পর সাড়া-শব্দ না পেয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে। ভেতরে দরজা খোলা দেখে পাশের বাসার লোকজনকে খবর দেন। পরে দেখেন দু’জনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, এলাকায় চোর-ডাকাতির ঘটনা বেড়ে চলছে। চুরির বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page