১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চরলক্ষ্যায় বন্দরের সাড়ে আট একর জমি ভূমিদস্যুর দখলে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন সাড়ে ৮ একর জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুর দখলে রয়েছে। ওই জমিতে প্রায় ২০টি টিন শেডের কাঁচা ঘর নির্মাণ করে অবৈধ দখলে রয়েছে কিছু ব্যক্তি।তবে দখলে থাকা মানুষজনের মধ্যে অনেকেই বিভিন্ন অসাধু ব্যক্তির কাছ থেকে অর্থের বিনিময়ে ওই জমি দখলে নিয়ে বসবাস করছে। কর্ণফুলী নদীর ওপারে থাকা ওই জমি বন্দরের যথাযথ তদারকির অভাবে কিছু সুবিধাভোগী ভূমিদস্যু দখলে নিয়ে ভোগ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। এমনকি কিছু জমিতে পুকুর তৈরি করে মাছ চাষ করতেও দেখা গেছে। এবার সেই জমি পুনরুদ্ধারে নেমেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি’র নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ওই জমি পরিদর্শনে যায়। সেখানে অবৈধ দখলে থাকা মানুষদের সাথে কথা বলে বন্দরের জায়গা থেকে সরে যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। তাদের ১৫ দিনের আল্টিমেটাম দেয় বন্দর কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং কোন দাবি-দাওয়া থাকলে ওই সময়ের মধ্যে বন্দর কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে বলা হয়। যদিও অবৈধ দখলে থাকা কেউ বৈধ কোন নথিপত্র উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তারা। তারা আরো জানান, বন্দর চেয়ারম্যানের নির্দেশে অবৈধ দখলে থাকা ওই জায়গা দ্রুত পুনরুদ্ধার করে বন্দরের কাজে ব্যবহার করা হবে।উল্লেখ্য, চরলক্ষ্যার ওই সাড়ে ৮ একর জমির পাশেই রয়েছে বন্দরের মালিকানাধীন আরো ১০ একর জমি। যার কিছু অংশ অবৈধ দখলে রয়েছে। পর্যায়ক্রমে সেই অবৈধ দখলে থাকা জমিও পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page