২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্কুলটি বন্ধ থাকার সুযোগে এ চুরির ঘটনা ঘটে। চুরির এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউল করিম শেখ।প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম শেখ জানান, গত ৩১আগস্ট থেকে ২সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন ধরে বিদ্যালয়টি বন্ধ/ছুটি ছিলো। এই সুযোগে একদল চোর স্কুলের গাইড ওয়ালের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর চোরেরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ও অফিসে থাকা ৮টি সিলিং ফ্যান, ১টি ল্যাপটপ, ১টি সাউন্ড বক্স ও ১টি পানির পাম্প/মটর নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া এ সকল মালামালের দাম প্রায় এক লাখ টাকা বলে জানান তিনি। তিনি বলেন, চুরির এ ঘটনায় অজ্ঞাত আসামী করে ৪সেপ্টেম্বর সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, চুরির ঘটনার মামলায় তদন্ত চলছে, পাশাপাশি চোরদের ধরতেও অভিযান চালানো হচ্ছে। সেই সাথে চুরি হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page