৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

দোয়ারাবাজারে চেলা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ৭ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :

চেলা নদীর ছাতক-দোয়ারা সীমান্তের শারপিনপাড়ায় নদীর কিনার থেকে বালু উত্তোলন নিয়ে ইজারাদার পক্ষ এবং স্থানীয়দের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । বুধবার (৩০ আগষ্ট) দুপুরে নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।ঘটনায় আহত ৭ জনকে প্রথমে ছাতক হাসপাতালে নেয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর ৭ জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।স্থানীয় সুত্রে জানাগেছে,ইজারাদারের পক্ষে নদীতে বালু উত্তোলন করছিলেন পুর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়াসহ লোকজন। এতে বাডি-ঘর ভেঙ্গে যাওয়ার অজুহাতে নদীর কিনারায় বালু উত্তোলন করতে বাঁধা দেয় শারপিনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মঈনুল ইসলাম।এ নিয়ে দু”পক্ষের বাকবিতণ্ডার জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনায় শারপিনপাড়ার মোশাহিদ আলী (৬৫), আব্দুস সালাম (৬০),আব্দুস সোবহান (৪৫), হোসাইন আহমদ (২৫),কাবিল মিয়া (৪৫), আরব আলী (৫৫), মঈনুল ইসলাম (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চেলানদীর উত্তর পাড়া সারপিন পাড়া এলাকায় নদীর কিনার থেকে বালু উত্তোলন করতে বাঁধা দেওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে ইজারাদারদের লোকজন লাঠিসোটা নিয়ে সারপিন পাড়া গ্রামের লোকজনদের উপর আক্রমন করে, ৭জন গরুত্বর আহত হয়। পরে আহত ৭ জনকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থা আশংকাজনক হওয়ায় ৭ জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহত আব্দুস সালাম জানান,ইজারাদারের লোকজন জোরপূর্বক নদীর পাড় কেটে বালি উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের পক্ষ থেকে কয়েকদিন নিষেধাজ্ঞা দেওয়া হলেও তারা মানেনি। পূর্ব সোনাপুর গ্রামের স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তিকে তারা (ইজারাদার) হাতে নিয়ে বালু উত্তোলন করতে আরও ব্যপরোয়া হয়ে উঠে। আজ পুনরায় নদীর পাড় কেটে (ইজারাবহির্বিত) জায়গা থেকে বালু উত্তোলন করতে থাকা তারা। এতে বাঁধা দেয় সারপিন পাড়া গ্রামবাসী। ক্ষিপ্ত হয়ে পূর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়া লোকজন নিয়ে লাঠিসোটা দিয়ে সারপিন পাড়া গ্রামে এসে গ্রামবাসীর উপর আক্রমন করে।ইউপি সদস্য ধন মিয়া জানান,,ইজারাবর্হিবিত এলাকা থেকে নদীর পাড় কেটে ইজারাদারের পক্ষে বালু উত্তোলন করছিলেন ইউনিয়নের পুর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়া ও তার সহযোগী লোকজন। স্থানীয়দের বাডি-ঘর ভেঙ্গে যাওয়ার অজুহাতে নদীর কিনারায় বালু উত্তোলন করতে এলাকাবাসী কয়েকদিন বাঁধা ও নিষেধাজ্ঞা দেয়। কিন্তু তারা এটা মানতি রাজি হয়নি। আজ সাররপিনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মঈনুল ইসলামসহ স্থানীয় জনতা নদীর পাড় কেটে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় পূর্ব সোনাপুর গ্রামের রুবেল মিয়া ও তার সহযোগিরা সারপিন পাড়া গ্রামে হামলা চালায়।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান মুঠোফোনে জানান,বিষয়টি আমাদের কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page