মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউপি’র ১নং ওয়ার্ডের দেওয়াঞ্জী পাড়া এলাকায় দাম্মো পুকুর হতে মঙ্গলবার দুপুরে স্থানীয় শ্যামল কান্তি নাথ (৪৮) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।নিহত শ্যামল কান্তি নাথ পেশায় পত্রিকার হকার ও জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। সে স্থানীয় পুলিন বিহারির ছেলে।জানা যায়, নিখোঁজের ৯ম দিনে পুকুরের ঝোপঝাড় এর নিচে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়,পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন। পরে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।বিষয়টির সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য