১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চুয়াডাঙ্গায় মেয়ের হাতে বাবা খুন। মা-মেয়ে আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>>>

চুয়াডাঙ্গায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে এই ঘটনা ঘটে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতের নাম মতিয়ার রহমান মতি (৫৫)। তিনি কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
কেডিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর (ইউপি) সদস্য মজিবর রহমান জানান, মতিয়ার রহমান মতি ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। তাকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে এবং স্ত্রীর বিরুদ্ধে। শনিবার সকালে মেয়ের ধারালো অস্ত্রের আঘাতে তিনি খুন হয়েছেন বলে জেনেছি। অনৈতিক প্রস্তাব দিলে পিতার প্রতি ক্ষিপ্ত হয়ে এ হত্যা কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করছেন মা মেয়ে। ঘটনার সঙ্গে জড়িত মা এবং মেয়েকে আটক করেছেন পুলিশ।ওসি এস এম জাবীদ হাসান জানান, সকালে খবর পেয়ে নিহতের বাড়িতে এসে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page