২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ হারালো দুই শ্রমিক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। আজ সোমবার সকাল ৬ টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরর সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)।
স্থানীয়দের বরাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সকালে ইজিবাইক যোগে কাজের জন্য মেহেরপুর জেলার গাংনী এলাকায় যাচ্ছিলেন ৮ জন শ্রমিক। এসময় হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ইজিবাইক টিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সাজিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৭ জন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুল ইসলাম নামে আরেক শ্রমিক। আহতরা হলেন- একই গ্রামের মজনু আলীর ছেলে আজিজুল হক (৪১), ওয়াজ মন্ডলের ছেলে জানু উদ্দিন (৪৫), তমির উদ্দিনের ছেলে দিপু মিয়া (১৯), ছলিম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩০), আব্দুল গনির ছেলে আসাদুল হক (৫৫) ও মৃত নিয়ামত মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। এরমধ্যে আসাদুল হক, আব্দুস সামাদ ও দিপু মিয়াকে সদর হাসপাতালে ও বাকীদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হয়েছে।ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক, সহকারিসহ ট্রাকে থাকা সবাই পালিয়ে গেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page