৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জে ৬৮৩টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুুনামগঞ্জ প্রতিনিধি

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে সুনামগঞ্জে ও ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬৮৩টি অসহায় পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর এবং ধর্মপাশা ও শাল্লা এই দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হবে মর্মে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,আগামীকাল বুধবার সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় ও ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬৮৩টি অসহায় পরিবার জমি ও গৃহ হস্তান্তর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও চলতি বছরের গত ২২ মার্চ জেলার বিশ^ম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয় এবং আগামীকাল ৯ আগষ্ট রোজ বুধবার ঐদিন জেলার ধর্মপাশা ও শাল্লা উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন বলে ও তিনি জানান। তিনি বলেন,এই জেলায় ইতিমধ্যে তালিকাভূক্ত ৮৪৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৭০৩৪টি পরিবারকে পূনর্বাসিত করা হয়েছে এবং আগামীকাল ৯ আগষ্ট আরো ৬৮৩টি পরিবারকে জমি ও গৃৃহ হস্তান্তর করার মধ্যে দিয়ে এ জেলায় মোট ৭৭১৭টি পরিবারকে পূনর্বাসিত করা হবে। এছাড়াও ৩৪৪টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ব্যারাকে/গুচ্ছগ্রামে পূনর্বাসিত করা হয়েছে এতে মোট পূনর্বাসিত পরিবারের সংখ্যা এ জেলায় মোট ৮০৬১টি। অবশিষ্ট ৩৮৫টি পরিবারের মাঝে জেলার দোয়ারাবাজার উপজেলায় ১৩৯টি গৃহ এবং বাকি ২৪৬টি ঘরের বরাদ্দ করা হয়েছে এবং সেই ঘরগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বিজন কুমার সিংহ,রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. সাইফুল ইসলাম,বিটিভির প্রতিনিধি এড. আইনুল ইসলাম বাবলু,দৈনিক সংবাদের প্রতিনিধি লতিফুর রহমান রাজু,সিনিয়র সাংবাদিক মো. শাহাব উদ্দিন,মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সিনিয়র সাংবাদিক রেজাউল করিম,আরটিভির প্রতিনিধি বিন্দু তালুকদার,বাসসের প্রতিনিধি আল হেলাল,গাজী টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার,শাহজাহান চৌধুরী,সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন,সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র,ডিবিসির আসাদ মণি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page