৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ধোলাইখাল, মাতুয়াইল, গাবতলী ও উত্তরায় সংঘর্ষের খবর জানা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সময় রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার কিছু আগে সংঘর্ষের সূত্রপাত হয়। বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধোলাইখালে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

এদিকে নগরীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া কলেজের সামনে অবস্থান নিয়েছেন ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য। রাখা হয়েছে এপিসি গাড়ি, জলকামান।

সরেজমিন দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘সতর্ক পাহারায়’ মাঠে রয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর মধ্যেই ধোলাইখালে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে। এবার ঢাকার প্রবেশমুখ খ্যাত মাতুয়াইলেও চলছে পুলিশ-বিএনপির সংঘর্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই সংঘর্ষ চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন
ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%
নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুদান থেকে সাংবাদিক বোরহান আনিস কে দুই লাখ টাকার প্রদান
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়

You cannot copy content of this page