১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সীতাকুন্ড বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আইআইইউসি’র শোক প্রকাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষের শোক প্রকাশ ও দোয়া মাহফিল।সীতাকুন্ড বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে পানিতে ডুবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ২৫শে জুলাই মঙ্গলবার বাদ যোহর নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করে।উক্ত দোয়া মাহফিলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন সহ ফ্যাকাল্টী ডীনবৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যানবৃন্দ, ডিভিশনের পরিচালকগন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শরীয়াহ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল। দোয়া মাহফিলে নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।উল্লেখ্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্র আলী আহসান মারুফ ও কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্র এনায়েত উল্লাহ গত ২৪শে জুলাই সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় এবং পরবর্তীতে আনুমানিক রাত ১০ টায় তাদের মৃতদেহ পাওয়া যায়। রাত ৩ টা নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নৌ পুলিশ কর্তৃক নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page