৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

স্বাধীনতার সাথে জড়িয়ে আছে মোহাম্মদ ইসহাক মিয়ার নাম -মেয়র রেজাউল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর স্নেহধন্য রাজনীতিক মো. ইসহাক মিয়ার নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।সোমবার সকালে চট্টগ্রাম সিটি মেয়র কাউন্সিলরদের  নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য মো. ইসহাক মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এ সময় মেয়র বলেন, ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন সহ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেন মোহাম্মদ ইসহাক মিয়া। তিনি বঙ্গবন্ধুর আহবানে তিনি চট্টগ্রামে মুক্তিযুদ্ধ সংগঠনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখেন তিনি। এজন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের পাতায় পাতায় চট্টগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ইসহাক মিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর গোলাম মোঃ জোবায়ের, নাজমুল হক (ডিউক), শাহেদ ইকবাল বাবু, গাজী মোঃ শফিউল আজিম, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মোঃ বেলাল, জাফরুল হায়দার সবুজ, আবদুস সালাম মাসুম, আবদুল মান্নান এবং চসিকের উপ-সচিব আশেক রসুল টিপু।উল্লেখ্য, মোহাম্মদ ইসহাক মিয়া আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। দীর্ঘ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি ১৯৭০ সালের তৎকালীন প‚র্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭০ সালের সংসদ সদস্য হিসেবে ১৯৭২ সালে জাতীয় সংসদে যোগদান করেন এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের প্রশাসক নিযুক্ত হন এবং ১৯৮৬ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page