২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঁশখালী গন্ডামারা বাজারে আজিজের ছুরিকাঘাতে বজলুল নামে একজন খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম>>>

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বাজারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নুরুল আজিজ(৫০) নামে এক ব্যক্তির ছুরিকাঘাতে বজলুল হক(৬২) নামের এক ব্যক্তি খুন হয়েছে। খুনের ঘটনার ৩০ মিনিটের মধ্যেই বাঁশখালী থানা পুলিশ খুনি নুরুল আজিজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।১১ জুলাই’২৩ ইং মঙ্গলবার সকাল ১০.১৫ টার সময় গন্ডামারা বাজার গাউছিয়া হোটেলে মর্মান্তিক এ খুনের ঘটনা ঘটে। খুনি নুরুল আজিজ গন্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাদির পাড়া লাতু সিকদারের বাড়ির মৃত মোক্তার আহমেদ সিকদারের পুত্র। স্থানীয় কারো কারো ভাষ্যমতে সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলেও জানা গেছে। ঘটনার বিবরনে প্রকাশ, সকালবেলা বাজারে আগত জনতা গাউছিয়া হোটেলে নাস্তা করায় ব্যস্ত ছিল। নিহত বজলুল হকও নাস্তা করছিল, এমন সময় খুনি নুরুল আজিজ “এয়া মেরা নবী” বলে হুংকার দিয়ে হোটেলে প্রবেশ করে মনে মনে ভীড় ভীড় করছিল অতঃপর দোকানে বসে থাকা একই এলাকার মৃত আবুল বশরের পুত্র বজলুল হক বলেন, “পুরান পলে ভাত নপার নয়া পল’র আবির্ভাব” ( পুরাতন পাগল ভাত পাচ্ছেনা, নতুন পাগলের আবির্ভাব) বলার পর পরই নুরুল আজিজ হোটেলের কাজে ব্যবহৃত একটি ছুরি নিয়ে বজলুল হকের পেটে ঢুকিয়ে দিলে সে মারাত্বকভাবে আহত হয়ে তাৎক্ষনিকভাবে দোকানের ফ্লোরে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথেই বজলুল হকের মৃত্যু হয়। খুনের সংবাদ পাওয়ার সাথে সাথে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে খুনি নুরুল আজিজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। খুনের ঘটনার সাথে সাথে খুনিকে গ্রেফতার করায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম সহ বাঁশখালী থানা পুলিশ প্রশংসিত হয়ে সোস্যাল মিডিয়ায় ভাইর‌্যাল হয়ে পড়ে এবং বাঁশখালীর সর্বমহলেও বেশ প্রশংসিত হয়।বাঁশখালী থানার অফিসার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পিপিএম বলেন আসামি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে ধারনা করা হচ্ছে, হোটেলে বসে থাকা বজলুল হক আসামি নুরুল আজিজ কে উদ্দেশ্য করে পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগলের আবির্ভাব কথার বলার পরপরই হোটেল থেকে ছুরি নিয়ে নুরুল আজিজ বজলুল হককে ছুরিকাঘাত করলে বজলুর মৃত্যু হয়। ঘটনা শোনার সাথে সাথেই নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে খুনির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ ফোর্স পাটিয়ে খুনিকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে বলেও জানান ওসি কামাল উদ্দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page