২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

ফুলবাড়ীতে ৪১ বোতল ফেন্সিগ্রীপসহ মাদক কারবারি আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:>>>

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিগ্রীপ জব্দসহ হাফিজুর রহমান হাফিজ (৩৩) নামের মাদক কারবারিকে আটক করেছে। আটক মাদক কারবারি হাফিজুর রহমান হাফিজ ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের ঊষাহার (খিয়ারপাড়া) গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে এএসআই গোলাম রব্বানীসহ একদল পুলিশ সদস্য বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার এলুয়ারি ইউনিয়নের সীমান্তবর্তী জলপাইতলী-আমবাড়ী বাজার সড়কের জাহিদ স্টোরের সামনের রাস্তায় একটি যাত্রীবাহী অটো চার্জর গাড়ি থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে অবস্থানকারী যাত্রী হাফিজুর রহমান হাফিজ (৩৩) তার সঙ্গে থাকা নিল রঙের ব্যাগ সড়কে ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় নিল রঙের ব্যাগ তল্লাশী চালিয়ে ৪১ বোতল ফেন্সিগ্রীপ নামের মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রত্যেকটি বোতলের মূল্য দেড় হাজার টাকা। এতে ৪১ বোতলের মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।   এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে একই দিন বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারা অনুযায়ী মামলা রুজু করেন। যার মামলা নং ২। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. বদিউজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি হাফিজুর রহমান হাফিস্বীকার করেছে সে দীর্ঘদিন থেকে ভারতীয় ফেন্সিগ্রীপসহ অন্যান্য মাদক দ্রব্য বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত মাদক কারবারী হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে ইতোপূবে জেলার ফুলবাড়ী, চিরিরবন্দর, ঘোড়াঘাটসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। মামলাগুলোর কয়েকটি চার্জসিট হওয়ায় সেগুলো আদালতে বিচারাধিন রয়েছে। ধৃত মাদক কারবারিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page