৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পাকিস্তানের পাঞ্জাবে বজ্রপাতে নিহত ১০, আহত ৬

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিদেশ ডেক্স>>>

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় রোববার বজ্রপাতে ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।রাষ্ট্র পরিচালিত উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়, পাঞ্জাব প্রদেশের শেখুপুরা এবং নারোয়াল জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টিপাতের সময় বেশ কয়েকটি বাড়িতে বজ্রপাত হয়।খবরে বলা হয়, বজ্রপাতে আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নেয়া হয়েছে। প্রদেশজুড়ে কোন পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।এদিকে রোববার সকালে টুইট বার্তায় জলবায়ু পরবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, দেশব্যাপী ৩০ জুন পর্যন্ত প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এই সময়ে পাঞ্জাবের বিভিন্ন নগরীতে প্রবল বাতাস, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়ার এবং পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।রেহমান আরো বলেন, এমন পরিস্থিতিতে ‘সংশ্লিষ্ট সকল ও স্থানীয় প্রতিষ্ঠানকে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোন ঘটনা এড়াতে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঝুঁকিপূর্ণ অবকাঠামো, বিদ্যুতের খুঁটি এবং নদী থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page