১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ কলমাকান্দায় কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে আহত ৫৬ আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫ সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের প্রাণহানি: পরিবার পাবে ১০ লাখ টাকা নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলির পরিদর্শনে এম পি এনামুল হক এনাম। ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল
আন্তর্জাতিক:
ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি
     
             

রাজশাহীর মোহনপুরে পুকুর খননকারী ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় অপরিকল্পিতভাবে পুকুর খননকে কেন্দ্র করে ধূরইল হাটপাড়া মোঃ ছদের আলীর ছেলে, পুকুর খননকারী ছাত্রলীগ নেতা লিটন মোল্লা ওরফে লিখনের ভারাটিয়া লোকজনের মারপিটে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টার সময় মোহনপুর উপজেলার বাদেজুল-শিবপুর বিলে এমন ঘটনা ঘটছে।এই ঘটনায় শনিবার রাতে নাজমুল হোসাইন বাদী হয়ে ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন মোল্লা ওরফে লিখনসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০থেকে ১২ জনকে আসামি করে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন।জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’— এমন সরকারি নির্দেশ থাকলেও রাজশাহীর মোহনপুর উপজেলা বিভিন্ন এলাকায় একের পর এক ফসলি কৃষি জমি গুলো পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। এর ধারাবাহিকতায় অপরিকল্পিতভাবে মোহনপুর উপজেলার বাদেজুল-শিবপুর বিলের প্রায় দুই শতাধিক বিঘা জমি লীজ নিয়ে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন মোল্লা ওরফে লিখন পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছিল।শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টার সময় স্থানীয় লোকজন খনন কাজে বাঁধা দেন। ওই সময় পুকুর খননকারী ছাত্রলীগ নেতা লিটন মোল্লা ওরফে লিখনের নেতৃত্ব ১০/১২ জন ভাড়াটিয়া লোক মিলে হাতে চাপাটি, লোহার পাইপ, হাতুড়ী ও বাঁশের লাঠি নিয়ে বিলের মধ্যে মারপিট করে তিনজনকে গুরুতর আহত করে। আহতরা হলেন, উপজেলার বাকশিমইল গ্রামের মৃত সদের গাইনের ছেলে সেলিম রেজা, চাঁন্দপাড়া গ্রামের নাজমুল হাসান ও পোল্লাকুড়ি গ্রামের আনার আলীর ছেলে সোহেল রানা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুকুর খননকারী ছাত্রলীগ নেতা লিটন মোল্লা ওরফে লিখন (৩২), এক্সক্যাভেটের চালক জাফরুল ইসলাম (১৯),নাজমুল হক (২৩) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন,পুকুর খননকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগ নেতা লিখনসহ তিন আসামিদেরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page