২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নড়াইলে পুলিশের ঝটিকা অপারেশন আন্ত:জেলা ডাকাত দলের দুই ডাকাত গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে নালিয়া পাড়া গ্রামে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই ডাকাতকে গ্রেফতার করছে লোহাগড়া থানা পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে গত ২০ সেপ্টেম্বর রাত অনুমান ১ টার সময় লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া (উত্তরপাড়া) গ্রামের সমর মজুমদারের দ্বিতল বিল্ডিং বসত বাড়িতে অজ্ঞাতনামা ৩/৪ জন ডাকাত নিচতলার দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে সমর মজুমদারের ভাতিজা পলাশ ও পলাশের মা শোভা রাণীকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ০৩টি মোবাইল ফোনসহ মোট ৪ লাখ,১৬ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর সমর মজুমদার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন।গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই শেখ মো: মোরছালিন পুলিশের একটি চৌকস দল নিয়ে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া বেড়ীবাঁধ সুইচগেট এলাকা থেকে ডাকাত দলের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাত মকবুল হোসেন(৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতন খালী গ্রামের মৃত রহমান আলীর ছেলে এবং মোঃ ইব্রাহিম(৩৮) ফরিদপুর জেলার সদরপুর থানার মেছেরডাংগী গ্রামের মৃত রজব আলী মুন্সির ছেলে। এ সময় ডাকাতদের নিকট হতে একটি তালা কাঁটার লোহার রেঞ্জ এবং লোহার রড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় ৪ টি ডাকাতি,২ টি দস্যুতা ও একটি চুরি মামলা রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page