২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মফস্বল সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়: শ্যামল দত্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শাহিদুর রাহমান দিরাই উপজেলা প্রতিনিধি

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যাসল দত্ত বলেছেন, সাংবাদিকতা মহান পেশা, যে পেশা দেশ ও জাতির কল্যাণে আজীবন অবদান রেখে আসছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা গণমিলনায়তনে দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি ভাটির জনপদ দিরাই শাল্লা সহ সুনামগঞ্জকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতার উর্বর ভূমি উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, বরেন্য সাংবাদিক সালেহ চৌধুরী, হাসান শাহরিয়ার, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছান রাজা, রাধারমন দত্তের জন্ম হয়েছে সে এলাকা কখনো অবহেলিত থাকতে পারেনা।তিনি দিরাই গণমাধ্যমকর্মীদের জন্য প্রেসক্লাব ভবনসহ সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আপনারা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে সত্যকে তুলে ধরবেন। মফস্বল সাংবাদিকতা খুবই কঠিন, অনেক ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। তিনি মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষনের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন।প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও পারমিতা দাস ও আবু হানিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, ভোরের কাগজ সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ, ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী।এসময় জনপ্রতিনিধ, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা, সিলেট, সুনামগঞ্জ সহ স্থানীয় শিল্পীবৃন্দ। অভিষেক সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল,যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, অর্থসম্পাদক প্রশান্ত তালুকদার, নির্বাহী সদস্য আবুহানিফ চৌধুরী, ইমরান হোসাইন, সদস্য তোফায়েল আহমেদ শাহজাহান সিরিজ সহ ক্লাব সদস্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page