২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সরকারি ব্রজলাল কলেজের সুখ স্মৃতিগুলো এখনও আমার স্মৃতিতে অম্লান -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের এইচএসসি, ৮৯ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেছেন, আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের ও আবেগের। সরকারি ব্রজলাল কলেজের সুখ স্মৃতিগুলো এখনও আমার স্মৃতিতে অম্লান। ৩৪ বছর পর আবারও প্রাক্তন বন্ধুদের সাথে দেখা হয়ে খ্বু ভাল লাগছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সহপাঠীরা একত্রে মিলিত হওয়ার সুযোগ লাভ করতে পারে।তিনি আজ (শুক্রবার) দুপুরে খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের এইচএসসি-৮৯ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শী পরিকল্পনার ফলে বাংলাদেশ বিশে^ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা কৈশরে ফিরে যেতে পারি, পরস্পারিক ভাববিনিময় সম্ভব হয় এবং পুরাতন সম্পর্ক নতুন করে শুরু হয়। বর্তমান সময়ে বিভিন্ন কারণে মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে তা কাটিয়ে উঠতে মাঝে মাঝে এধরণের আয়োজন হওয়া প্রয়োজন। সরকারি ব্রজলাল কলেজের ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা করেন তিনি।খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ ইনামুল কবীর। অনুষ্ঠানে এইচএসসি-৮৯ ব্যাচের শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page