২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

৮০০মেট্রিকটন কয়লা নিয়ে পশুর নদে ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। শনিবার (১৮নভেম্বর) দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে ডুবন্ত জাহাজের কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ। শুক্রবার (১৭নভেম্বর) সকাল পৌনে ৯টায় পশুর নদীর চরকানা এলাকায় ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী-০১। এ জাহাজটিতে ৮শ মেট্টিক টন কয়লা ছিলো।ডুবে যাওয়া জাহাজটির মালিক মোঃ বশির হোসেন জানান, কার্গো জাহাজটি ডুবে যাওয়ার ২৭ঘন্টা পর ওই জাহাজ থেকে কয়লা অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে। কয়লা অপসারণের পর কার্গো জাহাজটি উত্তোলনের কাজ শুরু করা হবে। কয়লা অপসারণের কাজে ‘ফারহা’ নামক একটি টাংগ বোট ও অপসারণকৃত কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামক অন্য একটি নৌযান ঘটনাস্থলে আনা হয়েছে। ৪/৫ দিনের মধ্যে কয়লা অপসারণসহ এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী-০১ নামক জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে বলে জানান তিনি।মোংলা বন্দরে অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম,ভি দুবাই নাইট জাহাজ থেকে ৮শ মেট্টিক টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে শুক্রবার (১৭নভেম্বর) সকালে পশুর নদীর চরকানা এলাকায় ডুবো চরে আটকে গেলে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজটি। তবে এ কার্গো দুর্ঘটনার পর থেকে বন্দরের মুল চ্যানেল দিয়ে বিদেশী জাহাজসহ অন্যান্য সকল ধরণের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।এদিকে কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নুর আলম শেখ বলেন, কয়লা একটি বিষাক্ত ময়লা। এতে পশুর নদীর জলজ প্রাণীসহ সংলগ্ন সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে। নদীর প্রাণীকূলের প্রজনন ক্ষমতাও নষ্ট হবে।তাই দ্রুত সময়ের মধ্যে এ কয়লা অপসারণের দাবী জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page