১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

৭ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, থানায় মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) >>> চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সকালে আরবী পড়তে গিয়ে হুজুরের লালসার শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। গত বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মোঃ মাইন উদ্দিন প্রধানীয়া (৫০) এ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মাইন উদ্দিন প্রধানীয়া কাশিমপুর গ্রামের মৃত বন্দে আলী প্রধানের ছেলে এবং শিশুটি একই এলাকার এক প্রবাসীর কন্যা।এলাকাবাসী ও মামলার এজাহারের মাধ্যমে জানা গেছে,গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টায় কাশিমপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মোঃ মাইন উদ্দিন প্রধানীয়ার নিকট অন্যান্য দিনের ন্যায় আরবী শিখতে যায় ৭ বছরের শিশু কন্যা। মসজিদের বারান্দায় অন্যান্যদের সাথে সেও আরবি পড়ছিল।পড়ার মাঝখানে ওই শিশুকে ডেকে নিয়ে যায় হুজুরের রুমে।সেখানে নিয়ে শিশুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তাকে শ্লিলতাহানির চেষ্টা করলে সে দৌড়ে গিয়ে তার মাকে জানায়।তার মা সাথে সাথে মসজিদ কমিটির নিকট সুষ্ঠু বিচার দাবী করেন।এদিকে বিচারের আগেই মসজিদের ইমাম পালিয়ে যায়।এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page