৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

৩৩৫ টাকার জিরা ভোক্তা কিনছে ১০০০ টাকায়!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঢাকা বিভাগীয় প্রতিনিধি>>>

কুরবানির ঈদ ঘিরে মসলাজাতীয় পণ্যের বাজারে অস্থিরতা চলছে। বাড়তি মুনাফা করতে ধাপে ধাপে বাড়ানো হয়েছে দাম। পরিস্থিতি এমন-কেজি প্রতি ৩৩৫ টাকায় আমদানি করা জিরা খুচরা বাজারে সর্বোচ্চ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ১৩০ টাকা কেজির আদা ক্রেতাকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে। পাশাপাশি এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও দারুচিনির দামও হুহু করে বেড়েছে। সঙ্গে ঈদ ঘিরে পোলার চাল, চিনি ও সেমাই কিনতেও গুনতে হচ্ছে বাড়তি মূল্য। এরপরও বাজার তদারকি সংস্থাগুলো একপ্রকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।বাজারসংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর কুরবানির ঈদ এলেই অসাধু ব্যবসায়ীরা মসলাজাতীয় পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে। তবে এবার সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে এদিকে মসলার বাজারে অস্থিরতা কমাতে ২৮ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান ব্যবসায়ীদের সঙ্গে সভা করেন। সভায় জানানো হয়, প্রতি কেজি আদার আমদানি মূল্য ১২৯-১৩০ টাকা। কিন্তু রাজধানীর সর্ববৃহৎ আড়ত শ্যামবাজারে ২৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়। আদার দাম বাড়াচ্ছেন শ্যামবাজারের আড়তদাররা। অধিদপ্তরের মহাপরিচালক নিজেই অসাধুদের চিহ্নিত করেন। কিন্তু ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।পাশাপাশি একই সভায় জিরার মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে বলে জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থার তথ্যমতে, প্রতি কেজি জিরা আমদানিতে ব্যয় হয়েছে ৩৩২-৩৩৫ টাকা। কিন্তু ওই সময়ে বাজারে ৮০০-৮৬০ টাকায় বিক্রি হয়েছে। এলসি থেকে খুচরা বাজারে দামের অনেক পার্থক্য।এদিকে ওই সভায় কারসাজির তথ্য জানলেও এবং দোষীদের চিহ্নিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন বলে মহাপরিচালক দায় সারেন।জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, প্রতিবছর ঈদ, রোজাসহ ধর্মীয় উৎসব এলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বড়িয়ে দেয়। এবারও তাই হয়েছে। কুরবানির ঈদের আগেই ধাপে ধাপে মসলাজাতীয় সব ধরনের পণ্যের দাম বাড়ানো হয়েছে। শুধু তাই না, এবার মূল্য বাড়িয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যা অন্য বছরের তুলনায় রেকর্ড ভেঙেছে। যারা বিষয়টি খতিয়ে দেখবেন, তারাও নিশ্চুপ। তাদের কাছে তথ্য থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাই অসাধুরা আরও বেশি সুযোগ পেয়েছে।সোমবার রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন প্রতি কেজি জিরা ৯৫০-১০০০ টাকায় বিক্রি হয়েছে, যা রোজার ঈদের আগে ৪৫০ টাকা ছিল। লবঙ্গ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি, যা ওই সময়ে ১৩০০ টাকা ছিল। প্রতি কেজি ভালোমানের এলাচ বিক্রি হচ্ছে ২১০০ টাকা, যা কয়েকদিন আগে ২০০০ টাকা ছিল। ৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দারুচিনি ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা গোলমরিচ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, যা রোজার সময়ে ৯০০ টাকা ছিল। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা, যা ৪৫ টাকা ছিল। প্রতি কেজি ৯০-১০০ টাকায় বিক্রি হওয়া রসুন ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৬০০ টাকা কেজির শুকনা মরিচ ৭০০ টাকায় গিয়ে ঠেকেছে। খুচরা বিক্রেতাদের সঙ্গে সোমবার কথা বলে আরও জানা যায়, প্রতি কেজি পোলাও চাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি লিটার ঘি বিক্রি হচ্ছে ১৩৬০ টাকা। ২০০ গ্রাম প্যাকেটজাত চিকন সেমাই বিক্রি হচ্ছে ৪৫ টাকা আর লাচ্চা সেমাই বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়া প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা।রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. রাসেল বলেন, কুরবানির ঈদ এলেই প্রতিটি পরিবারে বিভিন্ন ধরনের মসলার চাহিদা বাড়ে। এর সুযোগ নিয়ে প্রতিবছর এই সময়ে বিক্রেতারা দাম বাড়িয়ে দেয়। এবার মনে হচ্ছে দাম অনেক বাড়িয়েছে। দেখারও যেন কেউ নেই।রাজধানীর জিনজিরা কাঁচাবাজারের মুদি বিক্রেতা মো. সাক্কুর আলম যুগান্তরকে বলেন, পাইকারি বাজারে প্রতিটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। সরকারের তদারকি সংস্থা জানে কে বা কারা পণ্যের দাম বাড়ায়। কিন্তু তাদের শাস্তি হয় না। শাস্তি হয় আমাদের মতো খুচরা বিক্রেতাদের।জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, মসলাজাতীয় পণ্যের দাম কমাতে অধিদপ্তরে সভা হয়। সেদিন থেকেই মহাপরিচালকের নির্দেশে পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচলনা করা হয়। এখন পর্যন্ত তদারকি চলমান আছে। অনিয়ম পেলে আইনের আওতায় আনা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page