১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

২৪শে গণ-অভ্যুত্থানের পর দেশ গঠনের ডাক: ঢাকা-১৮ এ জামায়াত প্রার্থীর গণমিছিল ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইসমাঈল হোসাইন,উত্তরা,ঢাকা >>> 
‎২৪শে গণ-অভ্যুত্থানের পর দেশকে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার যে জাতীয় প্রয়াস চলছে, সেই মুহূর্তে এখনো নিহত ও আহতদের বাড়িতে কান্না-আহাজারি থামেনি, আহতরা বিছানায় কাতরাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী আশরাফুল হক।
‎শুক্রবার বাদ জুমা উত্তরা এলাকায় তাঁর নেতৃত্বে এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে আশরাফুল হক বলেন, “দেশবাসী একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন দেখতে চায়। গত কয়েক মাস ধরে নানা সংস্কারের উদ্যোগ চলছে। জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ, সুন্দর সরকার ও সুন্দর পদ্ধতি উপহার দিতে চায়।”তিনি আরও দাবি করেন, কেউ কেউ দেশের চলমান সংস্কার প্রক্রিয়া চায় না এবং নানাভাবে তালবাহানা করে একটি অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে আবার পিছিয়ে দিতে চাইছে। তবে দেশপ্রেমিক জনগণ সেই ষড়যন্ত্রকে রুখে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।আওয়ামী লীগের দোসররা জনগণের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “এই দেশের মানুষ শান্তি, स्थিতিশীলতা এবং উন্নত ভবিষ্যৎ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে বদ্ধপরিকর। তাই দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন।”
‎গণমিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ করা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page