৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

১৭ পরগণাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দরবস্তে মানববন্ধন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

ঐতিহ্যবাহী ১৭ পরগণাকে নিয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জনৈক সভাপতি কর্তৃক অসৌজন্যমূলক মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে এবং ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটি ঘোষিত বাস গাড়ি বর্জনে সচেতনতা সৃষ্টিসহ বৃহত্তর জৈন্তার মুরব্বিয়ানদের মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে মানববন্ধন করেছে জৈন্তাপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ।শুক্রবার (১৪ জুলাই) বিকেলে জৈন্তাপুর উপজেলার স্থানীয় দরবস্ত বাজারে আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করেন উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান হাফিজ মাসউদ আজহার।পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ হাতিমীর পরিচালনায় এবং হাফিজ আব্দুল্লাহ এর কুরআন তেলওয়াতের মাধ্যমে সুচিত মানববন্ধনে বক্তারা বলেন-সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি। ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির আহবানে সিলেট তামাবিল জাফলং, সিলেট কানাইঘাট, সিলেট গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখতে সর্বস্থরের জনগণের প্রতি আহবান জানাচ্ছি। বক্তারা জৈন্তিয়া ১৭ পরগনার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বাস বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনাকে যেকোনো মুল্যে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। এ ছাড়াও সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম-কে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তিন’টি দাবীতে সিলেট তামাবিল সড়কে বাস-মিনিবাস গাড়ি বর্জন কর্মসুচি অব্যাহত রাখতে সর্বস্থরের জৈন্তিয়া বাসির প্রতি আহবান জানানো হয়। মানববন্ধন থেকে আগামী রোববার ১৭ পরগণার পরিবর্তী সভায় সবাইকে অংশ গ্রহণ করার আহবানও জানান।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি রাজনীতিবিদ মাওলানা শরিফ উদ্দীন খা, বিশিষ্ট মুরব্বি মাওলানা কবির আহমদ, তরুণ মুহাদ্দিস মাওলানা রেজাউল কারীম, ইউপি সদস্য রকিব উদ্দিন, সাবেক ইউপি সদস্য মুসা মিয়া, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়ছর আহমদ, সমাজসেবী মাওলানা আব্দুল মালিক, উবায়দুল্লাহ দরবস্তী, হাফিজ জয়নুল আবেদীন ডালিম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আফতাব হাসান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আফতাব উদ্দিন, হাফিজ আলিম উদ্দিন, মাওলানা আলামিন হাসান নাহিদ, দেলোয়ার হোসেন জামিল, এরশাদুল আলম চৌধুরী, ছাত্রনেতা হাফিজ মুজিবুর রহমান প্রমুখ।উল্লেখ্য: গত ৭ জুলাই শুক্রবার রাতে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন দিনমজুর নিহত হওয়ার ঘটনা-কে কেন্দ্র করে জৈন্তিয়া ১৭পরগনা ও সিলেট বাস মালিক সমিতি ও শ্রমিকদের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page