১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

১৭বছর মানুষ তার ভোট দিতে পারে নাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শেখ হাসিনার পতনের পরে আমাদের নেতা তারেক রহমান ৩১দফার কর্মসূচী দিয়েছেন। এই ৩১দফার মাধ্যমে বাংলাদেশকে সংস্কার করতে হবে। বাংলাদেশকে নষ্ট করেছে শেখ হাসিনা। এখানকার বিচার বিভাগ, শাসন বিভাগ,পার্লামেন্ট,নির্বাচন ব্যবস্থা সমস্ত কিছু ধ্বংস হয়েছে। আপনারা পার্লামেন্টে কি ভোট দিয়েছেন! দিতে পারেন নাই।সোমবার (১০ নভেম্বর) বিকালে গোয়ালন্দ মোড় মিল মাঠে শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জনসভায় এসব কথা বলেন।আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ১৭বছর মানুষ তার ভোট দিতে পারে নাই, মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতে পারে নাই। মসজিদের ইমাম ঘরে থাকতে পারে নাই, আমার নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। তারা বাগানে, ঝোড়ে, জঙ্গলে পালিয়ে বেড়িয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের, গুম করেছে, হত্যা করেছে।খৈয়ম বলেন, ৩১দফার পাশাপাশি আমাদের রাজবাড়ীকে কিভাবে উন্নয়ন করতে হবে সেটা ভাবতে হবে। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেই, ভোট নেওয়া হয়ে গেলে সেই প্রতিশ্রুতি ও মানুষের কথা ভুলে যায়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন রাজনীতি করতে হবে দায়িত্বের সঙ্গে। রাজনীতি মানে মানুষের সেবা। রাজনীতি মানে আদর্শ। রাজনীতি মানে নীতিবোধ। রাজনীতি কোন ব্যবসা-প্রতিষ্ঠান নয়,কোন টেন্ডারবাজী, কোন চাঁদাবাজি নয়। রাজনীতি হলো যে না খেয়ে আছে, যে চিকিৎসা নিতে পারছে না তাদের পাশে দাড়ানো, অসহায় মানুষেদের পাশে দাড়ানো।৭নং শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ. কে. এম শফিউদ্দিন আহম্মেদ কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, কে.এ সবুর শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ( হৃষিত), জেলা যুব দলের আহবায়ক খাইরুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহবায়ক আইউবুর রহমান, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমীন ডেইজি, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page