২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হোয়াইক্যং এর কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মরহুম সাংবাদিক ছৈয়দ হোছাইন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়াবুল হক কক্সবাজার জেলা প্রতিনিধি>>>
টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার সাবেক সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ছৈয়দ হোছাইন স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৩ আগষ্ট রবিবার বিকাল ৩ টায় হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন হোটেল ক্যাফে আসফা রেষ্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয়। টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক কক্সবাজার৭১ এর সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের নঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে টেকনাফের প্রবীণ সাংবাদিক হাফেজ মোঃ কাশেম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভির প্রতিনিধি আবছার কবির আকাশের সঞ্চালনা ও সাংবাদিক সাইফুদ্দিন আল মোবারকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে টেকনাফ প্রেসক্লাবের সদস্য ও টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী,আর টিভির টেকনাফ প্রতিনিধি নুরতাজুল মোস্তফা শাহিন শাহ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহেদ হোসেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হক জিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে সংবাদকর্মী ওমর ফারুক,খোরশেদ আলম,ফারুক বাবুল,নুরুল আবছার, আলমগীর আজিজ,জাহেদ হোসেন,জসিম উদদীন ইমন,ফরহাদ মাহমুদ, মো: ইসহাক,শফিকুল ইসলাম জিসান,আরিফুল্লাহ,উলফাতুল মোস্তফা রানা,মামুন উররশীদ প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।বক্তারা বলেন, মরহুম ছৈয়দ হোছাইন সাংবাদিক জগতের বীর পুরুষ ছিলেন। তার সাহসী সাংবাদিকতায় টেকনাফের সকল শ্রেনীর মানুষ উপকৃত হয়েছে। মরহুম ছৈয়দ হোছাইন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক নানা কর্মাকান্ডে অবদান রেখে গেছেন।
প্রধান অতিথির বক্তৃতায় হাফেজ মোঃ কাশেম বলেন, প্রয়াত সাংবাদিক ছৈয়দ হোছাইন এর মৃত্যুতে আমরা শোকাভিভূত। ক্ষণিকের দুনিয়ায় সকল ভেদাভেদ ভূলে গিয়ে টেকনাফের কর্মরত সকল সংবাদকর্মীদের একই প্লাটফর্মে এসে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন,ঐক্যবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময়। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম সাইফী। সভা শেষে সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page