২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত, পাল্টা হামলায় ১৯ প্রাণহানি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>>  ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে মিসর সীমান্তের রাফা এলাকা থেকে ছোড়া রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলার কিছুক্ষণ পরই রাফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ইসরায়েলি সেনাদের হামলায় মোট ১৯ জনের প্রাণহানির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। এ হামলার দায় নিয়েছে ইসরায়েল।

মিসরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা চলছে সেই সময় উভয়পক্ষ থেকে এই হামলার ঘটনা ঘটল। এ ঘটনায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অগ্রগতি থেমে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। খবর-রয়টার্স ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার রাতে রাফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত হন। নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আর ইসরায়েল বলছে, ইসরায়েলের গাজা সীমান্তের কেরেম শালম এলাকায় ১০টি রকেট হামলা চালানো হয়েছে। এর আগে গত সপ্তাহে রাফা শহরে তিনটি বাড়িতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়। গত বছরের ৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন হামলা চালায়। ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। এ হামলা চলাকালে হামাসের যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশিকে ধরে গাজায় নিয়ে বন্দি করে রাখে।এর জবাবে ইসরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দেয়। ওই দিন থেকেই তারা হামাস শাসিত গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে। তারপর থেকে প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলে অবিরাম হামলায় গাজায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। রাফা এলাকায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page