৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

হাটহাজারীতে সিভাসু’র ভেটেরিনারি হাসপাতাল উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম বেইসড ক্যাম্পাসে চালু হলো টিচিং ও ট্রেনিং ভেটেরিনারি হাসপাতাল। আজ রবিবার সকালে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং স্থানীয় খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণিসেবা প্রদানের উদ্দেশ্যে সিভাসু কর্তৃপক্ষ এ হাসপাতাল স্থাপন করেছে।এ হাসপাতালে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ প্রাণী চিকিৎসক দ্বারা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণী ও পাখির রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে রয়েছে মেডিসিন ইউনিট, সার্জারি ইউনিট, গাইনিকোলজি ইউনিট, ওপারেটিং থিয়েটার এবং ডায়াগনস্টিক ল্যাব।আজ সকাল ১১টায় সিভাসু’র হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম বেইস্ড ক্যাম্পাসে অনুষ্ঠিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, ভেটেরিনারি ক্লিনিক্সের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. পংকজ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোডাকশন অফিসার ডা. আদিত্য চৌধুরী অভি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, হাসপাতাল স্থাপনের প্রধান উদ্দেশ্য হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং হাটহাজারী ও এর আশেপাশের এলাকার খামারি ও প্রান্তিক কৃষকদের প্রাণিসেবা প্রদান। হাসপাতালে প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এসময় উপাচার্য হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সবাইকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সিভাসু’র সুনাম অক্ষন্ন রাখার আহবান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page