২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

হাটহাজারীতে মহা সড়কের উপরেই অবৈধভাবে রাখা হয়েছে বালির স্তুপ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সানিফ চৌধুরী, হাটহাজারী >>> হাটহাজারী উপজেলার আলাউল দিঘী এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের পশ্চিম পাশে অবৈধভাবে বালির স্তুপ ফেলে রাখার কারণে মারাত্মক যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে, কিন্তু সড়কের একাংশ দখল করে রাখা বালির স্তূপের কারণে যানবাহনগুলোকে বাধ্য হয়ে সংকীর্ণ জায়গা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও ক্রমেই বাড়ছে।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের পাশে বালির স্তুপ ফেলে রাখা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বিশেষ করে সন্ধ্যার পর এবং রাতের বেলায় বিষয়টি আরও ভয়াবহ রূপ নেয়। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় চালকরা অনেক সময় বালির স্তূপ দেখতে না পেরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এতে মোটরসাইকেল আরোহী ও সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদের ঝুঁকি সবচেয়ে বেশি।স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি সড়কের জায়গা ব্যবহার করে অবাধে বালু মজুদ করছেন, যা সরাসরি জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে প্রতিবাদ জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। ফলে জনমনে ক্ষোভ দিন দিন বাড়ছে।একাধিক পথচারী ও যানবাহন চালক বলেন, “এভাবে সড়কের ওপর বালু ফেলে রাখা সম্পূর্ণ অবৈধ এবং বিপজ্জনক। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দ্রুত এই বালির স্তুপ সরিয়ে সড়কটি স্বাভাবিক করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”এদিকে সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত অভিযান পরিচালনা করে সড়ক দখলমুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।এ বিষয়ে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page