৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

হত্যা মামলার আসামী হয়েও পরিষদের দায়িত্ব পালন করছেন রাজাখালী ইউপি’র বাদশা মেম্বার, জনমনে ক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,পেকুয়া ঘুরে এসে>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার সুযোগে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ যাবতীয় উন্নয়ন ও সেবামুলক কার্যক্রম পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে ওয়াসিম হত্যার আরেক আসামী মোহাম্মদ বাদশা মিয়া মেম্বারের বিরোদ্ধে।সে রাজাখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-০১ বলেও জানা গেছে।৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটলেও স্বৈরাচারের দোসর হিসাবে খ্যাত আওয়ামী যুবলীগ পেকুয়া উপজেলা শাখার সহঃ সভাপতি, রাজাখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ডের সাধারন সদস্য মোহাম্মদ বাদশা মিয়া এখনো উপজেলা পরিষদের আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রতিনিধিত্ব সহ ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করায় এলাকায় জনমনে প্রচন্ড ক্ষোভ পরিলক্ষিত হয়েছে।সম্প্রতি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়,৫ আগস্ট সারাদেশের মত রাজাখালী ইউপি কার্যালয়ও ক্ষূদ্ধ জনতার রোষানলের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, এরপর প্রায় ২ মাস অতিবাহিত হলেও পরিষদের প্যানেল চেয়ারম্যান বাদশা মেম্বার পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে, সুবিধা ভোগ করছে, কিন্তু পরিষদ ভবনের নুন্যতম সংস্কারও করেননি।পরিষদ কার্যালয়কে সম্পুর্ন অরক্ষিত রেখে শালিস,বিচার,টিআর, কাবিখা,ভিজিডি সহ সকল কার্যক্রম নিজ দায়িত্বে আঞ্জাম দিয়ে যাচ্ছে।অথচ পরিষদের চেয়ারম্যান যে মামলার আসামী হয়ে পরিষদের কার্যক্রম থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছেন, সে হত্যা মামলার ৭৫ নং এজাহারভূক্ত আসামী মেম্বার বাদশাও। স্থানীয় জনতার প্রশ্ন,অন্তর্বর্তী সরকার রাস্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহনের পর স্বৈরাচারের দোসর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার আসামীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়ায় থাকলেও ছাত্র আন্দোলনে চট্টগ্রাম কলেজের ছাত্র পেকুয়ার ওয়াসিম হত্যার এজাহারনামীয় আসামী হয়েও জনরোষের কোন ধরনের তোয়াক্কা না করে নিজের পেশী শক্তির প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে যাচ্ছে, এতে রাজাখালী ইউনিয়নের সাধারন জনতার মনে দিন দিন ক্ষোভের মাত্রা বেড়েই চলেছে।স্থানীয়দের দাবী,ওয়াসিম হত্যার ৭৫ নং এজাহার নামীয় আসামী মেম্বার বাদশাকে  পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত রেখে দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির আওতায় আনা হউক।হত্যা মামলার আসামী হয়েও বাদশা মেম্বার কিভাবে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জানতে তার (—- 688) মোবাইল নম্বরে একাধিকবার কল করেও মোবাইল বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে পরিষদের অন্যান্য মেম্বারদের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কেউ কোন মন্তব্য করতে রাজী হননি।এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওয়াসিম হত্যা মামলার রিপোটেশন এখনো থানায় না যাওয়ার কারনে ওনি এব্যাপারে আপাতত কোন মন্তব্য করতে পারেননি।তবে মামলার ব্যাপারে থানায় নির্দেশনা আসার সাথে সাথে তদন্তপুর্বক আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনে সোপর্দ্দ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page