১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে সীতাকুণ্ড, বাড়ছে গ্রামীণ জনগণের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনায় চলছে ডিজিটাল রূপান্তর। ভূমি নিয়ে মামলা-মোকদ্দমা, সীমানা বিরোধ, হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দিতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক অগ্রগতি হয়েছে, বাড়ছে গ্রামীণ জনগোষ্ঠীর ভূমি সেবা গ্রহণের সুযোগ।উপজেলার ভূমি অফিস ও তহসিল অফিসগুলোতে চালু হওয়া সমন্বিত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে এখন একটি ক্লিকেই পাওয়া যাচ্ছে জমির মালিকানা, অবস্থা, মামলা রয়েছে কিনা, খাজনা পরিশোধ ও জরিপ সংক্রান্ত ১৭ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য। ফলে নাগরিকদের এখন আর ভূমি অফিসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে না। সেবাপ্রার্থীরা বাড়ি বসেই জানতে পারছেন জমির পূর্ণাঙ্গ তথ্য।এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই ডিজিটাল সিস্টেমের ফলে ভূমি নিয়ে জটিলতা অনেক কমেছে। সাধারণ মানুষ সহজেই সেবা পাচ্ছেন। মাঠ পর্যায়ে অনুসন্ধানের প্রয়োজন কমে গেছে।”তিনি আরও বলেন, “এই উদ্যোগ আমাদের ভূমি সেবাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। ভূমি দখলদার ও দালাল চক্রকে প্রতিহত করতেও এটি কার্যকর ভূমিকা রাখছে।”উল্লেখ্য, ২০২৪ সালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন এই সিস্টেম চালু করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভিপি সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।ভূমি সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকার আসপির আকবর বলেন, “আমার চাচার জমির খতিয়ানে করণিক ভুল ছিল। এসিল্যান্ড স্যার অল্প সময়েই তা ঠিক করে দিয়েছেন।”কুমিরা ইউনিয়নের আজগর আলী বলেন, “ভূমি সংক্রান্ত কাগজপত্রের জন্য আগে জেলা অফিসে যেতে হতো। এখন সীতাকুণ্ড ভূমি অফিসেই সব তথ্য পাওয়া যাচ্ছে। আমি খুবই সন্তুষ্ট।”জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে ভূমি সেবায় সীতাকুণ্ড বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। ভূমি সেবায় এই উন্নয়নের ফলে গ্রামীণ জনগণের মাঝে সরকার সম্পর্কে আস্থা ও সন্তুষ্টি বেড়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি

You cannot copy content of this page