২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে শরিফুলের বোলিং তোপ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ময়মনসিংহের সন্তোষপুর শালবন: ইকোপার্ক প্রকল্পের সাথে কৃষিনির্ভর জীবিকার সমন্বয় প্রয়োজন তরুণ নির্মাতাদের জন্য ২৫ লাখ টাকার ফান্ড: শুরু হচ্ছে অ্যাডফা শর্ট ফেস্ট
আন্তর্জাতিক:
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক
     
             

স্মরণকালের জনসমুদ্রে কিশোরগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস  উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  স্মরণকালের জনসমুদ্রে নীলফামারীর কিশোরগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার  বিকেলে এ উপলক্ষে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে একটি  বর্ণিল ও বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করেন। এ আলোচনা সভায় উপজেলা ও  ৯টি ইউনিয়নের  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো  নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত পদচারনায়  সভাস্থল কানায় কানায় ভরে উঠে জনসমুদ্রে পরিণত হয়। এ জনসমুদ্রে  নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারন  সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, নীলফামারী-০৪(সৈয়দপুর -কিশোরগঞ্জ) সংসদীয় আসনের  ধানের শীষ প্রতীকের  মনোনীত প্রার্থী ও সৈয়দপুর( সাংগঠনিক) জেলা বিএনপির বর্ষিয়ান সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন,সাধারন  সম্পাদক শাহীন আকতার,সহ সভাপতি এস এম ওবায়দুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি,সহ সভাপতি জিয়াউল হক জিয়া,সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামানিক,সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু,মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন, ছাত্রদলের সভাপতি হোসেন আরমান,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু,যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু,সদস্য সচিব দেবাশীষ সরকার,মহিলা দলের সাধারন সম্পাদক রোকসানা আফরোজ সাথী,তাঁতীদলের আহবায়ক রহিদুল ইসলাম,ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা রাসেল প্রামানিক। আরোও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাধারন  সম্পাদক আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান,কৃষকদলের সাধারন সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল প্রমুখ। এসময় বক্তাগণ বলেন,৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা ও ক্ষমতার লড়াই চলছিল। সিপাহী ও জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে তৎকালীন গৃহবন্দী জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। তা এই বিপ্লবের মাধ্যমে শেষ হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক স্থিতিশীলতাসহ দেশে শান্তি ফিরে আসে,এবং একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, যা জাতীয় মুক্তি, সার্বভৌমত্ব রক্ষা ও  স্বনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপন করে। তাই এটি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে পালিত হয়। পাশাপাশি  বক্তাগণ  কিশোরগঞ্জ উপজেলাকে পৌরসভায় রূপান্তরিত করাসহ উন্নয়নের নগরী গড়তে তারেক রহমানের আর্শিবাদপুষ্ট ধানের শীষ প্রতীকে  ভোট প্রদানে সবার প্রতি  উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

You cannot copy content of this page