১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

স্বাধীনতাবিরোধী শক্তির হাতে কোনোভাবেই ক্ষমতা দেয়া যাবে না – ইদ্রিস আলী ইজারাদার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

স্বাধীনতাবিরোধী শক্তির হাতে কোনোভাবেই ক্ষমতা দেয়া যাবে না। আওয়ামী লীগের নৌকা স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে; না হলে এদেশের উন্নয়ন অগ্রগতি আবারও পিছিয়ে যাবে। উন্নয়ন কত প্রকার ও কী কী তা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। জনগণ এখন আর বোকা নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করা হয়েছিল। সে মিথ্যাচার এখন জনগণ বুঝতে পারছে। দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি জামায়াত যে দুঃস্বপ্ন দেখছে, তাদের সে দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। তাদের অবশ্যই নির্বাচনে আসতে হবে। তারা গণতন্ত্রের কথা বললেও তাদের মাঝে গণতন্ত্র নেই। মোংলা উপজেলার চটেরহাট বাজার চত্বরে রবিবার (২৭ আগস্ট) বিকেলে চটেরহাট বাজার বনিক সমিতি লিঃ এর আয়োজনে মেঘলা মাল্টি পারপাস কোঃ অপটরেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মো: মোস্তফা কামাল ইজারদার এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যদি পাকিস্তানের সাথে আপোষ করতেন তাহলে আমরা এ স্বাধীন দেশ পেতাম না। আপোষ করলে বঙ্গবন্ধুকে বার বার কারাগারে ও ফাঁসির মঞ্চে যেতে হতো না। আপোষহীন এ নেতার ঘোষণায় ৯মাসের যুদ্ধে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার অবদান বঙ্গবন্ধুরই। যুদ্ধকালীন সময়ে মোংলা বন্দরে মাইন পুতে রাখা হয়েছিলো, যাতে কোন জাহাজ আসতে না পারে। এক বছর লেগেছিলো সেই মাইন উত্তোলনে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ইজারাদার, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য মো: জলিল শিকদার, ইউপি চেয়ারম্যানর উৎপল কুমার মন্ডল, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহাজাহান সিদ্দিকী, যুবলীগ নেতা আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস, ইউপি সদস্য আজমল শেখ, সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবার ও গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন মোস্তফা কামাল ইজারাদার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page