১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের
     
             

স্কুল থেকে ফেরার পথে কৌশলে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা।>>>

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ আফরোজা আক্তার গত মঙ্গলবার স্কুল শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে ধর্ষনের চেষ্টা করা হয়েছিল। ওই স্কুলছাত্রীর বাবা মোঃ আব্দুল মালেক (৪২) ঢুষমারা থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,১.মো: বিশু আলম (২২), ২.মো:সমেস আলী (১৯), ৩. মোঃ সুমন মাহমুদ (২০), ৪.শাকিল মিয়া (১৯), ৫.নুর নবী মিয়া (২১)।অভিযোগ পত্রে মেয়ের বাবা জানান, আসামীরা আমার পাশের গ্রামের বাসিন্দা। আমার মেয়ে মোছাঃ আফরোজা খাতুন (১৪) মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে তার ক্লাস রোল নং ০৬। এক নং আসামী বিশু আলম দীর্ঘদিন হতে আমার মেয়েকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে আসছিল। এবং আনুমানিক তিন থেকে চার মাস আগে আমার মেয়েকে বিবাহের প্রস্তাব পাঠালে আমি তাহার সাথে আমার মেয়ের বিয়ে দিতে রাজি হই নাই। সঙ্গত কারণে উক্ত বিশু আলম আমার মেয়ের অপূরণীয় ক্ষতি করার পায়তারা করিতে থাকে। এমনঅবস্থায় আমার মেয়ে গত ছয় জুন মঙ্গলবার তাহার সহপাঠী বান্ধবী মোছাঃ আসমাউল হুসনা সহ স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিকেল আনুমানিক তিনটার সময় কীর্তনতারী গ্রামস্থ জনাব মোঃ পলাশ মিয়ার পাট ক্ষেত সংলগ্ন রাস্তায় পৌঁছালে উক্ত আসামিরা আমার মেয়ের পথরোধ করে এবং পিছন দিক থেকে জাপটাইয়া ধরে মেয়ের মুখের ভিতরে গামছা ঢুকাইয়া মুখ বন্ধ করার চেষ্টা করিয়া মেয়ের গলা চাপিয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে এ সময় ডাক চিৎকার করিলে আশপাশে থাকা মোছাঃ হাউসি বেগম সহ স্থানীয় লোকজন আগাইয়া আসলে আসামিরা পালাইয়া যায়। আমি ব্যক্তিগতভাবে বাহিরে থাকায় মোবাইল ফোনে সংবাদ পাইয়া দ্রুত বাড়িতে চলে আসি। মেয়ে অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই।ধর্ষণ চেষ্টায় ঐ এলাকায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে খুবই আতঙ্ক বিরাজ করছে।এ নিয়ে গত বুধবার মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী এবং এলাকাবাসী মিলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।বিক্ষোভ মিছিলে তারা সবাই আসামিদের ফাঁসির দাবি জানিয়েছে।মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন (সবুজ) বলেন, প্রত্যন্ত চরাঞ্চলে যখন বাল্যবিবাহ,নিরক্ষতা দিন দিন বেড়েই চলছিল তখন প্রত্যন্ত চরণ চলে শিক্ষার ব্যবস্থা করি। আমার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আফরোজ আখতার কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে,তাই আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,থানায় অভিযোগ পেয়েছি, দুই জন আসামি গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page