১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সৌদি প্রবাসে গিয়ে অকাল মৃত্যু: মরদেহ ফেরাতে আকুতি কুমিল্লার মুরাদনগরের মৃতের পরিবারের।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি কুমিল্লা >>> কুমিল্লার মুরাদনগরের একটি দরিদ্র পরিবার প্রবাসের মাটিতে অকাল প্রয়াণ হওয়া তাদের একমাত্র উপার্জনক্ষম সন্তানের মরদেহ ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছে। পরিবার জানিয়েছে, সৌদি আরব পৌঁছানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্যজনকভাবে মারা গেছেন ২৩ বছর বয়সী রিফাত। এই অকাল মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিবারের উপর ঋণের বোঝাও চাপিয়ে দিয়েছে।নিহত রিফাত মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের বাসিন্দা। ৪ ফেব্রুয়ারি দেশ ছেড়ে প্রবাসে যাত্রা করেছিলেন স্বপ্ন দেখা ভালো জীবনের আশায়। কিন্তু পরের দিন রাতেই মদিনা এলাকা থেকে তার মৃত্যুর খবর আসে। মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা, পরিবার এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাননি।রিফাত পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন। বাবা মো. কাদের দিনমজুরি করতেন, মা তাসলিমা বেগম গৃহিণী। তিন বোনের পড়াশোনা ও বিয়ের দায়িত্বও তার কাঁধে ছিল। ছেলেকে বিদেশে পাঠাতে পরিবারের প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ করতে হয়।
মা তাসলিমা বেগম বলেন, “আমার ছেলেকে আর ফিরতে দেখব না। শেষবারের মতো তার মুখটা দেখার অধিকার চাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন—আমার ছেলের লাশ দেশে ফিরিয়ে দিন।”বাবা মো. কাদের বলেন, “ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো দিনের আশায়। সে একদিনও প্রবাসে থাকতে পারল না। এখন এই ঋণ কে শোধ করবে? আমার একমাত্র দাবি, ছেলের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।”পরিবারের অভিযোগ, একদিনের মাথায় এমন মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। বর্তমানে রিফাতের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে।কুমিল্লা জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাইন উদ্দিন জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার সুযোগ আছে, তবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
স্বপ্নভাঙা এই পরিবার চায়, প্রবাসে পড়া সন্তানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক এবং অকাল মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page