১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সোনালী লাইফের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মোস্তফা গোলাম কুদ্দুস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল, চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স -এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রখ্যাত শিল্পপতি ও বিজিএমই- এর সাবেক সভাপতি জনাব মোস্তফা গোলাম কুদ্দুস।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় ।
গত ২৮ অক্টোবর, রোজ শনিবার, কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিজিটালাইজেশনের মাধ্যমে শিল্পে গুণগত পরিবর্তন আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং পলিসি হোল্ডারদের অধিকার রক্ষার পাশাপাশি বীমা খাতের কর্মচারীদের প্রাতিষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি ও উদ্দেশ্য নিয়ে কোম্পানিটি ০১ আগস্ট, ২০১৩ ইং তারিখে যাত্রা শুরু করেছিল।

বিদায়ী চেয়ারম্যানের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান সহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে জনাব মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, সোনালী লাইফ দেশের বিমা শিল্পে প্রাতিষ্ঠানিক ও গুণগত পরিবর্তন আনতে এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিপূর্ণ ডিজিটাল সেবা নিশ্চিত করে গ্রাহকের চাহিদা পূরণ, মেয়াদ শেষে দ্রুততম সময়ে বিমা দাবি পরিশোধ করে সোনালী লাইফ চমক সৃষ্টি করেছে; যার কারনে প্রতিষ্ঠানটি ধারাবাহিক ভাবে উচ্চ প্রবদ্ধি অর্জন করে চলেছে।

তিনি সোনালী লাইফের এই সফলতার জন্য কোম্পানির পরিচালনা পরিষদের ইতিবাচক নির্দেশনা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষ পরিচালনা এবং কর্মকর্তা ও কর্মচারিদের নিরলস শ্রম সম্মিলিত ভাবে অবদান রেখেছে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, অতি সম্প্রতি সোনালী লাইফ মোট ছয়টি বিভাগে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ নামে মর্যাদাপূর্ণ এবং বিশ্বব্যাপী স্বীকৃত পুরস্কার অর্জন করেছে।
এর আগে, কোম্পানিটি ২০২২ সালে চারটি ভিন্ন বিভাগে ‘সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শিরোনামে আরেকটি পুরস্কার অর্জন করেছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page