১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করতে হবে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংল (বাগেরহাট);

মোংলায় সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবি ও স্থানীয় সুধী সমাজের সাথে মতবিনিময় করছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী। শনিবার বেলা ১১টায় মোংলা থানা ভবনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলম, মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, জাতীয় মৎস্য সমিতির মোংলা শাখা সভাপতি বিদুৎ মন্ডল, মোংলা বাজার মৎস্য সমিতির সভাপতি আফজাল ফরাজি, জেলে সমিতির নেতা আব্দুর রশিদসহ সুধী সমাজের প্রতিনিধিরা।সুধী সমাজ ও সুন্দরবন নির্ভরশীল পেশাজীবিদের অধিকাংশ বক্তব্যেই উঠে আসে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়টি। এতে সুন্দরবনের জলজ ও প্রাণী সম্পদের মারাত্মক ক্ষতিসহ বনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তাই বিষ দিয়ে মাছ শিকার বন্ধে বনবিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো বেশি তৎপর হওয়ার আহবান জানান বক্তারা। এ মতবিনিময় সভায় বন নির্ভরশীল পেশাজীবিরা তাদের বক্তব্যে আরো তুলে ধরেন যে, কতিপয় অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় জেলে নামের দুর্বৃত্তরা বনের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকারের পাশাপাশি অভয়ারণ্যেও মাছ ধরছেন। এসব অবৈধ কার্যক্রম বন্ধে বক্তারা সভার প্রধান অতিথি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি’র হস্তক্ষেপ কামনা করেন।মোংলা থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী বলেন, সুন্দরবন হলো অক্সিজেনের ব্যাংক ও আমাদের মায়ের মত। এ বনকে সবাইকে ভালবাসতে হবে। বনকে ঘিরে যারাই অপরাধ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিষ দিয়ে সুন্দরবন মাছ ধরা যে কোন উপায়ে বন্ধ করা হবে। এর সাথে জড়িতরা কেউই ছাড় পাবেন না। বনবিভাগের কর্মকর্তাদের আরও স্বচ্ছতার সাথে কাজ করতেও আহবান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page