১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬জন কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইদ্রিস ইমন , মোংলা (বাগেরহাট):

সুন্দরবনের মরা পশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬দুর্বৃত্তকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ। এর আগে সোমবার (১৮সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বনের মরা পশুর খাল থেকে বন প্রহরীরা তাদের আটক করেন।সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছেন জেলে নামধারী দুর্বৃত্তরা। তাদেরকে যেন কোনভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার দিবাগত রাতে বিষ দিয়ে মরা পশুর খালে মাছ শিকার করছিলো একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বন প্রহরীরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬দুর্বৃত্তকে আটক করেন। আটককৃতদের মধ্যে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদার (৪৫) রয়েছেন। বাকী ৫হন হলেন- সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মোঃ লিটন হাওলাদার (২৬), মোঃ বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সকলের বাড়ী চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), ৪০কেজি বিষযুক্ত বিভিন্ন প্রজাতির মাছ, ২টি নৌকা ও ২সেট অবৈধ টোন জাল জব্দ করেন বন প্রহরীরা। আটক এ দুর্বৃত্তসের নামে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ষ্টেশনের আওতাধীন মরা পশুর টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে খুলনার দাকোপ থানায় বন অপরাধ আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার আসামীদেরকে খুলনা জেলা কারাগারে পাঠিয়েছেন।এদিকে বিষ দিয়ে মাছ শিকারের প্রসঙ্গে জানতে চাইলে আটক ফরিদ হাওলাদারের ভাই চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল হাওলাদার বলেন, যে যেমন কর্ম করবে, তার তেমন ফল ভোগ করতে হবে। আমি কোন অন্যায়কে সমর্থন করিনা।তবে ভাইকে ছাড়াতে এই আওয়ামী লীগ নেতা বনবিভাগের কর্মকর্তাদের কাছে মঙ্গলবার সকাল থেকে নানা রকম তদবির করে ব্যর্থ হয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে এক বন কর্মকর্তা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page