১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

সুন্দরবনে শুরু হয়েছে গোলপাতা আহরণ মৌসুম। এ মৌসুমকে ঘিরে বুধবার (৩১জানুয়ারী) থেকে বাওয়ালীরা সুন্দরবনে গোলপাতা আহরণের কাজ শুরু করেছেন। এর আগে ২৯ ও ৩০ জানুয়ারী বাওয়ালীরা গোলপাতা আহরণের জন্য বনবিভাগে রাজস্ব জমা দিয়ে পাস-পারমিট (অনুমতিপত্র) সংগ্রহ করেন। এরপর তারা নৌকাসহ অন্যান্য সরঞ্জামাদী নিয়ে বনের অভ্যন্তরের গোলপাতা কুপের উদ্দেশ্যে যাত্রা করেন। কুপে পৌঁছে বুধবার (৩১জানুয়ারী) সকাল থেকে গোলপাতা আহরণের কাজ শুরু করেছেন বাওয়ালীরা। বাওয়ালীদের আহরণকৃত প্রতি কুইন্টাল গোলপাতায় বনবিভাগকে রাজস্ব প্রদাণ করতে হবে ৭০টাকা করে।সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার শেখ মোঃ আনিসুর রহমান জানান, চাঁদপাই রেঞ্জে দুইটি গোলপাতার কুপ রয়েছে। একটি শেলা গোলপাতা কুপ, অপরটি চাঁদপাই গোলপাতা কুপ। এই কুপ দুইটি থেকে এ মৌসুমে ৭হাজার ৫০মেট্টিক টন গোলপাতা আহরণ করা যাবে। এরমধ্যে শেলা কুপ থেকে ৩হাজার ৬শ ৫০মেট্টিক টন ও চাঁদপাই কুপ থেকে ৩হাজার ৪শ মেট্টিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। আহরণকৃত প্রতি কুইন্টাল গোলপাতায় বনবিভাগকে ৭০টাকা করে রাজস্ব প্রদাণ করতে হবে বাওয়ালীদেরকে। গত মৌসুমে এ দুই গোলপাতার কুপ থেকে বনবিভাগের রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৯লাখ টাকা। তবে গতবারের তুলনায় এবার পাস-বিএলসি কম হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শংকায় রয়েছেন বনবিভাগ। কারণ দিনকে দিন বাওয়ালীদের সংখ্যা কমে আসছে। তাই এ মৌসুমের এ পর্যন্ত শেলা কুপে মাত্র ১৬টি পাস (বডি/মানুষের পাস) ও ২৮টি বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) দেয়া হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারী বাওয়ালীদের নেয়া এ পাসের মেয়াদ থাকবে ২৬দিন। নির্দিষ্ট এই সময়ের মধ্যেই বাওয়ালীদেরকে সুন্দরবন থেকে গোলপাতা আহরণ শেষে নৌকা নিয়ে লোকালয়ে ফিরে আসতে হবে। নতুবা গুনতে হবে জরিমানা। এছাড়া পাস ব্যতিরিকে অতিরিক্ত গোলপাতা আহরণ করলেও জরিমানায় পড়বেন বাওয়ালীরা। গোলপাতা আহরণকালে বনের অন্য কোন গাছপালা কাটলে কিংবা ক্ষতিসাধন করলে তাতেও জেল-জরিমানার বিধান রয়েছে।ঢাংমারী স্টেশন অফিসার মোঃ মহসিন আলী বলেন, ফেব্রুয়ারীর শেষের দিকে শেলা কুপের গোলপাতা আহরণ সম্পন্ন হবে। এরপরই চাঁদপাই কুপের গোলপাতা আহরণ শুরু হবে। মার্চ মাস পর্যন্ত চলবে চাঁদপাই কুপের গোলপাতা আহরণ। তিনি বলেন, মুলত প্রতি বছর ডিসেম্বরে গোলপাতা আহরণ মৌসুম শুরু হলেও বাওয়ালীরা নৌকা প্রস্তুত করে নিয়ে আসতে দেরি হওয়াতে এবার আহরণও দেরিতে শুরু হয়েছে। দিনকে দিন গোলপাতা আহরণের বাওয়ালীদের আগ্রহ কমছে বলে জানিয়েছেন তিনি। #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page