২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সুনামগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০৫ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষনা করেন মেয়র নাদের বখত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> ২০২৪-২৫ অর্থবছরে সুনামগঞ্জ পৌরসভার ১০৫ কোটি ৯৭ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।রবিবার বিকেল ৩টা পৌরসভার উদ্যোগে পৌরসভার কনফারেন্স হলে এই বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত।এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বাবু সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,শিক্ষাবিদ যোগেশ্বর দাস,ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী হৃদয়ানন্দ মহারাজ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. চাঁন মিয়া,এড.নজরুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল,এড.পরিতোষ বাবু,এড.বিমান কান্তি রায়,জেলা মহিলা সংস্থার সভানেত্রী গৌরী ভট্রাচার্য্য,পৌর কাউন্সিলর সাবেরীন সাবু,মোশারফ হোসেন,সুবিমল চক্রবর্তী,মহিলা কাউন্সিলর সৈয়দ জাহানারা বেগম,আর ডি এস এ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার প্রমুখ।এবারের বাজেটে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন) ১০৫ কোটি ৯৫ লাখ ৫১১ টাকার মধ্যে সর্বমোট ব্যয়(রাজস্ব ও উন্নয়ন) ১০১ কোটি ৬ লাখ টাকা এবং স্থিতি ৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা ধরা হয়েছে।গত ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন) বাবত ৪১ কোটি,১২ লাখ ৮৭ হাজার ৫১১ টাকা,ব্যয় ৩৫ কোটি৪১ লাখ ৯০ হাজার টাকা এবং স্থিতি ছিল ৫ কোটি ৭০ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা।মেয়র নাদের বখত বলেছেন,পৌরসভার নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বেশী ব্যয় করা হবে।কেননা এই পৌরসভায় শিক্ষার মান আশানুরুপ না হওয়ায় শিক্ষার মান বাড়াতে এবার পৌরসভার পক্ষ থেকে বেশী ব্যয় করা হবে এবং গুরুত্ব দেয়া হবে পাশাপাশি স্বাস্থ সেবার ঝুঁকি কমাতে এই পৌরসভার মাধ্যমে এবার আলট্রা-সোনগ্রাফির ব্যবস্থা করা হবে এবং প্রসূতি মায়েদের জন্য প্রাথমিক রোগ নির্নয় সেবাও চালুর কথা তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

You cannot copy content of this page